সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধের থেকেও তাপমাত্রা বেশি শুক্রের, জানেন কেন
সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধের থেকেও তাপমাত্রা বেশি শুক্রের, জানেন কেন
সূর্যের সবথেকে কাছের গ্রহ হল বুধ। তারপরেই রয়েছে শুক্র। সাধারণভাবে এটাই হতে চায় যে সূর্যমণ্ডলের সবথেকে উষ্ণতম গ্রহ হল বুধ। কিন্তু না, বুথ সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হল। বুধের থেকেও উষ্ণ গ্রহ হল শুক্র। সূর্যের থেকে অপেক্ষাকৃত বেশি দূরে থেকেও কেন শুক্র উষ্ণতম, তা বড়ই বিস্ময়ের।

বুধ উষ্ণতম নয়, শুক্র উষ্ণতম!
কিন্তু কী এর কারণ? কেন বুধ উষ্ণতম নয়, শুক্র উষ্ণতম, তা নিয়ে ঔৎসুক্য তো তৈরি হবেই! বুধ সূর্যের সূবথেকে কাছের গ্রহ। সূর্য থেকে ৫৭ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত বুধ। আর শুক্র বুধের তুলনায় সূর্য থেকে দ্বিগুণ দূরত্বে অবস্থান করছে, তবু বুধের তুলনায় শুক্রের তাপমাত্রা বেশি।

বুধ ও শুক্র গ্রহের গড় তাপমাত্রা
সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধের গড় তাপমাত্রা ৩৩৩ ডিগ্রি ফারেনহাইট বা ১৬৭ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রের তাপমাত্রা দ্বিগুণ দূরে থেকেও বুধের তুলনায় দ্বিগুণ বেশি। শুক্র গ্রহের তাপমাত্রা ৮৬৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস।

শুক্র গ্রহের তাপমাত্রা বেশি কেন
বিজ্ঞানীরা কারণ অনুসন্ধানে নেমে জানতে পেরেছেন, শুক্র বুধের তুলনায় অনেক বড় আর শুক্র গ্রহে রয়েছে ঘন বায়ুমণ্ডল এবং এই বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিপূর্ণ। এই গ্রিনহাউস গ্যাসের প্রভাবে শুক্রের রাতের তাপমাত্রাও দিনের তাপমাত্রার সমান হয়ে যায়।

বুধ কেন শুক্রের থেকে শীতল
স্বভাবতই প্রশ্ন জাগবে, বুধ তো সূর্যের একেবারেই কাছে। তাহলে বুধের তাপমাত্রা বেশি নয় কেন? বুধ সূর্যের বেশি কাছে আছে বলেই এরকম হচ্ছে। সূর্যের প্রচন্ড তাপে বুধ গ্রহের বায়ুমণ্ডলের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। বুধ গ্রহের গ্যাসীয় অনুসমূহ অনেক আগেই মহাশূন্যে উবে গেছে।

বুধ আর শুক্র গ্রহের ফারাক
বুধে কিছু পাথুরে পাহাড়-পর্বত ছাড়া আর কিছু নেই। অনেকটা চাঁদের মতো বুধ গ্রহ। কিন্তু শুক্র গ্রহ একটু অন্যরকম। সেখানে বায়ুমণ্ডল আছে। এবং তা যথেষ্ট ঘন এবং কার্বন ডাই অক্সাইড পরিপূর্ণ। কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে তাপ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না।

পৃথিবীর যমজ গ্রহে এককালে ছিল জল
এর ফলে শুক্রের বায়ুমণ্ডলে তাপমাত্রা ঢুকে যায় কিন্তু বেরোয় কম। ফলে শুক্রের তাপমাত্রা আর সমস্ত গ্রহের থেকে বেশি। শুক্র আদতে একটা গরম চুল্লি হয়ে গিয়েছে। আর এই কারণেই সূর্যে কোনও জল নেই। শুক্রের বিভিন্ন ছবিতে দেখা যায়, পৃথিবীর এই যমজ গ্রহে আগে জলের স্রোত ছিল। কিন্তু জলবায়ুর পরিবর্তনে সেই জল বাষ্পীভূত হয়ে গিয়েছে। এবং সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হয়ে উঠেছে।

বুধ শুক্রের মতো উজ্জ্বলও নয়
সূর্যের কাছে থাকলেও বুধ শুক্রের মতো উজ্জ্বল নয় এই একই কারণে। চাঁদের পর পৃথিবীর আকাশে সবথেকে উজ্জ্বল হল শুক্র গ্রহ। সন্ধ্যা ও শেষ রাতের আকাশে সবথেকে উজ্জ্বল হল শুক্র গ্রহ। বুধের থেকে উজ্জ্বল হওয়ার প্রধান তিন কারণ, বুধের থেকে অনেক বড় শুক্র। শুক্র ঘন বায়ুমণ্ডল রয়েছে। শুক্র বুধের থেকে পুথিবীর দূরত্ব কম, কাছেও আসে বেশি।

সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
তাহলে সৌর জগতের সবথেকে কম তাপমাত্রা বা শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস না নেপচুন। এই দুটি গ্রহের তাপমাত্রা প্রায় সমান। বলা যায় শীতলতম গ্রহ নেপচুন ও ইউরেনাস- দুটোই। খাতায় কলমে ইউরেনাসের তাপমাত্রা মাইনাস ৩২০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১৯৫ ডিগ্রি সেলসিয়াস। আর নেপচুনের তাপমাত্রা মাইনাস ৩৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications