বাজারে আসছে গ্রোকিপিডিয়া! কী এটি? কোন কোন সুবিধা পাবেন? জানালেন ইলন মাস্ক
টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে কাজে লাগিয়ে একটি ডিজিটাল এনসাইক্লোপিডিয়া তৈরি করছেন। যার নাম হবে 'গ্রোকিপিডিয়া। এই গ্রোকিপিডিয়া উইকিপিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন তিনি। মাস্ক বলেন, গ্রোকিপিডিয়ার বর্তমান সংস্করণটির লেবেল ০.১ কিন্তু আসন্ন ১.০ সংস্করণটি উল্লেখযোগ্যভাবে আরও উন্নত হবে। মাস্ক এক্সে (X)-এ লিখেছেন, 'আমরা গ্রোকিপিডিয়া তৈরি করছি যেটা উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত হবে।' বেশ ঝামেলাপূর্ণ ভাবেই ২৭শে অক্টোবর এই প্ল্যাটফর্মটি চালু হয়েছিল। সম্ভবত ভারী ট্র্যাফিক বা প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ হওয়ার কয়েক ঘন্টা পরেই গ্রোকিপিডিয়া অফলাইনে চলে যায়।

গ্রোকিপিডিয়া হল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা (AI)-চালিত একটি এনসাইক্লোপিডিয়া যা এক্সএআই দ্বারা তৈরি করা হয়েছে। গ্রোকিপিডিয়ার প্রকল্পটি এক্সএআই (XAI)-এর চ্যাটবট গ্রকের সাথে সংযুক্ত। মাস্ক এই চ্যাটবটকে ওপেনএআই ও চ্যাটজিপিটির প্রতিপক্ষ হিসেবে চালু করেছিলেন। ব্যবহারকারীরা উইকিপিডিয়ার মতো গ্রোকিপিডিয়াতে সরাসরি পৃষ্ঠা পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তে, তারা কেবল সাইটে উপস্থাপিত একটি প্রতিক্রিয়ার মাধ্যমে সংশোধনের পরামর্শ দিতে পারবেন।
মাস্ক সম্প্রতি এক পডকাস্টে বলেছেন, এই প্রযুক্তি পরবর্তীকালে মানুষের মতো উইকিপিডিয়ার এডিট ও আপডেট করার কাজ করতে পারবে। এ ছাড়া যেকোনো ভুল তথ্য শনাক্ত করবে। এক্সএআইয় (XAI)-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) চ্যাটবট 'গ্রোক'-এর ওপর ভিত্তি করেই তৈরি করা হবে গ্রোকিপিডিয়া। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির প্রতিপক্ষ হিসেবে মূলত ২০২৩ সালের শেষ দিকে এক্সএআই (XAI) এই গ্রোক আবিষ্কার করে।
ইলন মাস্কের এআই (AI) সিস্টেম নিয়ে সমালোচনার শেষ নেই। চলতি বছরের শুরুতে গ্রোক একটু প্রশ্নের উত্তরে বলেছিল ইলোন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স হলেন আমেরিকার জন্য সবচেয়ে ক্ষতিকর তিন ব্যক্তি।












Click it and Unblock the Notifications