Space News: মহাকাশে প্রস্রাব ও ঘাম থেকে পানীয় জল! নতুন মাইলফলক অর্জন নাসার

মহাকাশে প্রস্রাব ও ঘাম থেকে তৈরি হচ্ছে পানীয় জল। মহাকাশের বুকে পানীয় জল প্রাপ্তির এক উপায় বের করে ফেলল নাসা। সেইসঙ্গে নতুন মাইলফলক অর্জন করে ফেললেন নাসার বিজ্ঞানীরা। তাঁরা এমন একটি নয়া সিস্টেম আবিষ্কার করেছেন যে, মহাকাশচারীদের প্রস্রাব ও ঘাম পানীয় জল হিসেবে পুনর্ব্যবহার করা যাবে।

সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা ঘাম ও প্রস্রাব থেকে ৯৮ শতংশ জল পুনরুদ্ধার করতে সম্ভবপর হয়েছেন। এর ফলে তা ভবিষ্যতের মহাকাশ মিশনে এক অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ থেকে কীভাবে প্রতিটি মহাকাশচারীর প্রয়োজন মেটানোর বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছে নাসা।

image of astronaut

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা প্রতিটি ক্রু সদস্যের পানীয়, খাবার তৈরি ও স্বাস্থ্যবিধির জন্য প্রতিদিন এক গ্যালন জল প্রয়োজন। এ ক্ষেত্রে বিজ্ঞানীদের লক্ষ্য হল প্রাথমিক জলের ৯৮ শতাংশ পুনরুদ্ধার করা। ক্রু সদস্যরা যাতে দীর্ঘ সময়ে তাঁদের মিশনে মহাকাশে অতিবাহিত করতে পারেন, তার জন্য এই আবিষ্কার ফলপ্রসূ হবে।

এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেমের অংশ হিসেবে এমন সাব-সিস্টেম ব্যবহার করে এটি সম্ভব হয়েছে বলে জানান নাসার বিজ্ঞানীরা। মহাকাশে খাদ্য, বায়ু এবং জলের মতো অতি প্রয়োজনীয় জিনিসগুলি পুনরুৎপাদন বা পুনর্ব্যবহার করার লক্ষ্যে এই মিশন একটি মাইলফলক হয়ে থাকবে।

image of space center

এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম হল একটি হার্ডওয়্যারের সংমিশ্রণ, যাতে জল পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে। বর্জ্য থেকেও তা জল সংগ্রহ করতে পারে। জল প্রসেস করে তা পানীয়যোগ্য করে তোলে। ফলে প্রস্রাব বা মুত্র থেকে এবং ঘাম থেকেও পানীয়যোগ্য জল উদ্ধার করা যায়।

এদিকে, আরেকটি সাবসিস্টেম রয়েছে। ইউরিন প্রসেসর অ্যাসেম্বলি, ভ্যাকুয়াম পাতন ব্যবহার করেও প্রস্রাব থেকে জল পুনরুদ্ধার করা যায়। জনসন স্পেস সেন্টারের পক্ষ থেকে ক্রিস্টোফার ব্রাউন বলেন, প্রস্রাব থেকে নিষ্কাশিত পরিষ্কার জলের পরিমাণ ৯৪ শতাংশ থেকে ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এনভায়রনমেন্ট কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট ওয়াটার সাবসিস্টেম ম্যানেজার জিল উইলিয়ামসন বলেন, "প্রসেসিংটি মৌলিকভাবে কিছু স্থলজ জল বন্টন ব্যবস্থার মতো, যা শুধুমাত্র মাইক্রোগ্রাভিটিতে করা হয়।" এটি একটি ফিল্টার প্রক্রিয়া এবং এমনভাবে পরিশ্রুত করা হয়েছে যে, পৃথিবীতে আমরা যা পান করি তার থেকেও পরিষ্কার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+