Report: বিশ্বের সবথেকে দূষিত শহর লাহোর! ভারতের শহরগুলির অবস্থা চমকে দেবে
World Most Polluted City : বিশ্বজুড়ে ভয়ঙ্কর হচ্ছে দূষণ! যার মধ্যে ভয়ঙ্কর অবস্থা ভারতের। সুইজারল্যান্ডের সংস্থা 'আইকিউ এয়ার' (IQ Air) আজ মঙ্গলবার World Air Quality Report- এর নামে একটি রিপোর্ট উল্লেখ করেছে। প্রকাশিত ওই রিপোর্টে বিশ্বের দূষিত দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
যার মধ্যে ভারতের ৬০ শতাংশ শহরের অবস্থাই ভয়াবহ বলে দাবি করা হয়েছে। এমনকি ভয়ঙ্কর অবস্থার মধ্যেই দিনের পর দিন মানুষ রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই পাঁচটি বিশ্বের সবচেয়ে দূষিত দেশ
প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত শহর Chad। যেটি কিনা মধ্য আফ্রিকার একটি দেশ। এরপরেই বিশ্বের দ্বিতীয় দেশ হল (Pollution) ইরাক। দুষনের তালিকার একেবারে তৃতীয় স্থানেই পাকিস্তান জায়গা করে নিয়েছে। দূষণ ছড়ানোর নিরিখে চতুর্থ স্থানে রয়েছে বাহরাইন। আর এরপরেই অর্থাৎ গোটা বিশ্বের নিরিখে বাংলাদেশ পাঁচ নম্বরে রয়েছে। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালে পাকিস্তানের লাহোর (Lahore) ছিল সবচেয়ে দূষিত মেট্রোপলিটন এলাকা। এই শহর পাকিস্তানের অন্যতম ব্যস্ত শহরগুলির একটি।

ভারতের শহরগুলির কি হাল?
বিশ্বের দূষণের নিরিখে (Pollution) ভারতের জায়গা অষ্টম স্থানে। সবথেকে বড় বিষয় হল ভারতের ৬০ শতাংশ শহরে দুষনের মাত্রা এতটাই যে সেখানে থাকার মতো অবস্থা নেই। এই বিষয়ে এখনই যদি কোনও ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেই শহরের মানুষ ভয়ঙ্কর রোগের মুখোমুখি হতে পারেন বলেও আশঙ্কা। রিপোর্ট বলছে ভারতের সবথেকে দূষিত শহর রাজস্থানের ভিওয়াদি। এই শহর বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসাবেও জায়গা করে নিয়েছে। ভারতের দ্বিতীয় দুষিত শহর দিল্লি। এই শহর বিশ্বের মধ্যে তৃতীয়। দারভাঙ্গা ভারতের তৃতীয় দূষিত শহরের তকমা পেয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে বিশ্বের পঞ্চম সবচেয়ে দূষিত শহর এটিই।

৬০ শতাংশ শহরই থাকার উপযুক্ত নয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিশানির্দেশ অনুসারে (WHO) বছরে গড়ে PM2.5 মাত্রা 5 µg/m3 বা তার কম হওয়া উচিত। তবে ২০২২ সালে ভারতের বার্ষিক গড় PM 2.5 স্তর ছিল 53.3 µg/m3, যা নিরাপদ সীমার 10 গুণের বেশি। শুধু তাই নয়, ২০২২ সালের গড় 58.1 থেকে সামান্য কম। রাজস্থানের ভিওয়াদি ভারতের সবথেকে দূষণযুক্ত শহর। যেখানে বার্ষিক PM2.5 -এর স্তর 92.7 μg/m3 ছিল। শুধু তাই নয়, রিপোর্টে উঠে আসা ভারতের শহরগুলির ৬০ শতাংশ বার্ষিক PM2.5 মাত্রার স্তর, WHO নির্দেশিকা থেকে অন্তত সাত গুণ বেশি।

সুরক্ষিত দেশের তালিকায় কারা
শুধুমাত্র ছয় দেশ-- অস্ট্রেলিয়া, এস্টোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনাডা, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড - WHO- এর নিরাপদ সুচকের আওতায় রয়েছে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications