NASA in Moon Mission: আর্টেমিস ২ মিশনে ৪ নভোচারী চাঁদে পাড়ি দেবে, সিমুলেশন প্রক্রিয়া শুরু নাসার
নাসার অ্যাপোলো মিশনের পর আর কোনও মহাকাশ সংস্থা চাঁদে মহাকাশচারীদের পাঠায়নি। ৫০ বছর পর নাসার আর্টেমিস ২ মিশনে চারজন নভোচারী চাঁদে পাড়ি দেবে। তবে এক্ষেত্রে তাঁরা চাঁদের মাটিতে নামবেন না। চাঁদের চারপাশে এবং চাঁদের পিছন দিকে ঘুরেই তাঁরা ফিরবেন পৃথিবীকে।
নাসার আর্টেমিস ২ মিশনের জন্য সফলভাবে তাঁর প্রথম সিমুলেশন পরীক্ষা সম্পূর্ণ হল। অর্ধ শতাব্দী পর চাঁদে মানব মিশনের লক্ষ্যে সিমুলেশনটি ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ হল। আর্টেমিস-২ মিশনটি চারজন নভোচারীর একটি দলকে চাঁদের চারপাশে এবং পিছনে নিয়ে যাবে।

অ্যাপোলো মিশনের পর থেকে চাঁদে মানুষ যায়নি। সেই নিরিখে আর্টেমিস ২ মিশনটি চ্যালেঞ্জের। এ জন্য প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত। সে জন্যই আর্টেমিস ২ ডিজাইন করা সিমুলেশনের একটি সিরিজে অংশগ্রহণ করলেন চার নভোচারী। এটি আর্টেমিস ২ মিশনের অনুকরণে একটি মহড়া বলা যেতে পারে।
এই সিমুলেশনগুলি হচ্ছে লঞ্চ কন্ট্রোল সিস্টেম আপডেট রাখার জন্য। কাউন্টডাউনের মধ্যে অপারেশন এবং মাইলস্টোনগুলির সময়কে সূক্ষ্ম-টিউন করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাসা আর্টেমিস ২ মিশনের নভোচারী দলকে যেকোনও পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এই পরিকল্পনা করেছে।
এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেম প্রোগ্রামের মধ্যে প্রশিক্ষণ দল এই সিমুলেশনগুলি তৈরি করেছে। নভোচারীদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই উপস্থাপনা করেছে তারা। এই সিমুলেশনগুলির গুরুত্ব ব্যাখ্যা করে নাসা জানিয়েছে, "প্রতিটি সিমুলেশন একটি কল্পকাহিনি। তবে এটি এমন একটি গল্প যা আমাদের বাস্তব প্রচেষ্টাকে আরও সফল হতে সাহায্য করবে।"

মহাকাশ বিজ্ঞানীরা আরও জানিয়েছে, সিমুলেশনগুলি আর্টেমিস লঞ্চ কাউন্টডাউনের দুটি প্রধান অংশের উপর ফোকাস করবে, যার মধ্যে প্রোপেল্যান্ট লোডিং এবং টার্মিনাল কাউন্টডাউন অন্তর্ভুক্ত রয়েছে। প্রোপেলান্ট লোডিং এর সঙ্গে স্পেস লঞ্চ সিস্টেমে গ্যাসের জ্বালানির বিষয়টি জড়িত। আর টার্মিনাল কাউন্টডাউনে সমস্ত সিস্টেম অনলাইনে আসে এবং লিফট অফের জন্য প্রস্তুত হয়।
আর্টেমিস লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন বলেন, "সিমুলেশনগুলি সত্যিই লঞ্চ টিমের প্রস্তুতির মূল চাবিকাঠি৷ লঞ্চের দিনে যা যা ঘটতে পারে এমন সমস্ত বিষয়ে বারবার টিমকে হিসাবে অনুশীলন করার সুযোগ দেওয়াই হল উদ্দেশ্য।" এখানে উল্লেখ্য, আর্টেমিস মিশনের লক্ষ্য হল বৈজ্ঞানিক অনুসন্ধান এবং গবেষণার জন্য চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি স্থাপন করা।












Click it and Unblock the Notifications