মঙ্গলে খোঁজ মিলল এলিয়েন মরুভূমির! ইনজেনুইটি মার্স হেলিকপ্টার উড়িয়ে চমক নাসার
নাসা চমকের পর চমক দিয়ে যাচ্ছে। একদিন আগেই বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর ছবি তুলেছে নাসার লুসি মহাকাশযান। এবার নাসার ইনজেনুইটি মার্স হেলিকপ্টার মঙ্গলের এলিয়েন মরুভূমির উপর দিয়ে উড়িয়ে চমক দিল। মঙ্গলে খোঁজ মিলল এলিয়েন মরুভূমির!
সম্প্রতি নাসার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নাসার ইনজেনুইটি মার্স হেলিকপ্টার একটি এলিয়েন মরুভূমির উপর দিয়ে উড়ছে। ২০২৩-এর ৯ মার্চ পারসিভারেন্স রোভারে থাকা মাস্টক্যাম-জেড ইমেজার দ্বারা ধারণ করা হয়েছিল ওই ছবি।

নাসার ইনজেনুইটি হেলিকপ্টার সম্প্রতি মঙ্গলে তার ৫০তম ফ্লাইট সম্পন্ন করেছে। গত ১৩ এপ্রিল হেলিকপ্টারটি ১৪৫.৭ সেকেন্ডে ১০৫৭.০৯ বা ৩২২.২ মিটারের বেশি পথ ভ্রমণ করেছিল। শুধু তাই নয়, এটি প্রায় ৬০ ফুট উচ্চতার একটি নতুন রেকর্ডও অর্জন করতে সম্ভবপর হয়।
প্ল্যানেটারি সায়েন্সের ডিরেক্টর লরি গ্লেজ জানিয়েছেন, "রাইট ভাইয়েরা ১৯০৩ সালে কিটি হকের সেই গুরুত্বপূর্ণ দিনটির পরে যেমন তাদের পরীক্ষাগুলি ভালোভাবে চালিয়ে গিয়েছিল, তেমনই ইনজেনুইটি টিম অন্য বিশ্বে গিয়ে বিমান ওড়াচ্ছে। ফ্লাইট অপারেশনগুলি একের পর এক মাইলস্টোন অতিক্রম করে যাচ্ছে।

নাসাও ইনজেনুইটির ৪৭তম ফ্লাইটের একটি ফুটেজ শেয়ার করেছে। সেই ভিডিওটিই ২০২৩-এর ৯ মার্চের। ভিডিওটি তোলার সময়, রোভারটি হেলিকপ্টার থেকে প্রায় ৩৯৪ ফুট বা ১২০ মিটার দূরে ছিল৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারের স্পিনিং রোটর দ্বারা ইনজেনুইটি টেক অফ করে এবং দক্ষিণ-পশ্চিমে ১৪৪৪ ফুট বা ৪৪০ মিটার যাত্রা করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসার মার্স পারসিভারেন্স রোভারের সঙ্গে সংযুক্ত হয়ে লাল গ্রহে অবতরণ করে মার্স ইনজেনুইটি হেলিকপ্টার। তারপর ভিনগ্রহে প্রথম ফ্লাইট উড়িয়ে চমকে দেয় নাসা। প্রথম ফ্লাইট ওড়ানোর দুই বছর পূর্তি হতে চলেছে ১৯ এপ্রিল। ২০২১-এর ১৯ এপ্রিল হয়েছিল প্রথম সফল উড়ান।

এর আগে লুসির জুপিটার ট্রোজানের ছবি প্রথমবার ক্যামেরবন্দি করার কথা জানিয়েছিল নাসা। ১২ বছরের দীর্ঘ মিশনের মাত্র এক বছর হয়েছে লুসির। লুসি ইতিমধ্যে জুপিটার ট্রোজান গ্রহাণুর কিছু ছবি ক্যাপচার করেছে, যা পরে দর্শন করা সম্ভব হবে। নাসার এই লুসি মিশন আরও অনেক কিছু সামনে আনবে বলে আশাবাদী জ্যোতির্বিজ্ঞানীরা।
নাসার লুসি মিশন জুপিটার ট্রোজান গ্রহাণু পর্যবেক্ষণে একটি মহাকাব্য রচনা করেছে আগেই। ৬ বিলিয়ন কিলোমিটার দীর্ঘ পথ ভ্রমণ করে তা বৃহস্পতির অন্দরে উঁকি মারতে শুরু করেছে। এই মিশন চালু হওয়ার প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। ২৫ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে জুপিটার ট্রোজান গ্রহাণুর প্রথম দৃশ্য ক্যাপচার করতে পেরেছিল।












Click it and Unblock the Notifications