নাসা আর্টেমিস মুন মিশনের যাত্রা শুরু বুধে, চাঁদে মানব অভিযানের দুয়ার খুলবে তৃতীয় প্রচেষ্টায়
নাসা আর্টেমিস মুন মিশনের যাত্রা শুরু বুধে, চাঁদে মানব অভিযানের দুয়ার খুলবে তৃতীয় প্রচেষ্টায়
এর আগে চারবার স্থির করা হয়েছে দিন। এবার পঞ্চমবার দিনস্থির হল নাসার আর্টিমিস মিশনের মহাকাশে পাড়ি দেওয়ার। দুবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, দুবার বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। প্রযুক্তিগত সমস্যায় দ-বার বাধার পাহাড় সরিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস মুন মিশনে লঞ্চ করতে চলেছে বুধবার। তৃতীয় প্রচেষ্টায় আর্টেমিস মিশন সফল করতে আত্মবিশ্বাসী নাসা।

জ্যোতির্বিজ্ঞানীরা আশাবাদী, সমস্ত বাধা অতিক্রম করে নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ান দুদিন বিলম্বে অর্থাৎ ১৬ নভেম্বর মহাকাশে পাড়ি দেবে। ১৪ নভেম্বর মহাকাশে আর্টেমিস ওয়ানের যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু তিনদিন আগে হারিকেন নিকোলের আঘাতে সামান্য ক্ষতি হয় চন্দ্রযানের। তাই পরীক্ষা-নিরীক্ষার পর দুদিন বিলম্বিত যাত্রাপথে আর্টেমিস পাড়ি দিচ্ছে চাঁদে।
বুধবার চাঁদে উৎক্ষেপণ করবে নাসার আর্টেমিস-১। স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযানের প্রথম সমন্বিত ফ্লাইট পরীক্ষা ১৬ নভেম্বর উৎক্ষেপণ হবে মহাকাশে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হারিয়েন নিকোল ফ্লোরিডাকে আঘাত করার পাঁচদিন পর নাসা চাঁদে পাড়ি দিচ্ছে। ১৬ নভেম্বর চাঁদে ভ্রমণের জন্য দুই ঘণ্টার লঞ্চ উইন্ডো চলাকালীন মিশটি চালুর চেষ্টা করবে নাসা।
স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযানের সমন্বিত ফ্লাইটটি কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড ৩৯বি থেকে বুধবার সকালে ১১টা ৩৪ মিনিটে উৎক্ষেপণের আশা করা হচ্ছে। হারিকেন নিকোলের দাপটে আলগা হয়ে গিয়েছিল ওরিনের লঞ্চ অ্যাবর্ট। তা সফল পরীক্ষার পর প্রকৌশলীরা কয়েক ফুট ডিলামিনেটেড কল্কের বিশ্লেষণ করেন।
বৃহস্পতিবার কেনেডি স্পেস সেন্টারের মধ্য দিয়ে হারিকেন নিকোল প্রবাহিত হয়। তার আগে ডেমো মিশনের জন্য প্যাডে স্থানান্তরিত করা হয়েছিল। ৩২২ ফুট রকেটটি নাসা দ্বারা নির্মিত সবথেকে শক্তিশালী রকেট। ৫০ বছর পর এই ধরনের ফ্লাইট প্রথম যাচ্ছে চাঁদে। চাঁদে অ্যাপোলো নভোচারীরা এই ধরনের ফ্লাইটে শেষবার গিয়েছিল।
গত ৪ নভেম্বর আর্টেমিস মিশনের জন্য স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযান ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্রায় ৯ ঘণ্টার যাত্রার পর ফ্লোরিডা নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯-বিতে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে মার্কিন মহাকাশ সংস্থা আর্টেমিস ওয়ানের উৎক্ষেপণে বাধ সাধে ক্রান্তীয় ঝড় ইয়ান। নাসার আর্টেমিস মিশন তারও আগে প্রবল বাধার মুখে পড়ে।
প্রথম দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগের কারণে ধাক্কা খায়। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর তা চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ট্রপিক্যাল ঝড়। নাসার বিজ্ঞানীরা গভীর উদ্বেগের মধ্যে আর্টেমিস মিশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তারপর হারিকেন নিকোলের ধাক্কা সামলে আর্টেমিস ওয়ান চাঁদে যাচ্ছে দুদিন বিলম্বে।












Click it and Unblock the Notifications