নাসা মহাকাশ থেকে তোলা পৃথিবীর ভিডিও শেয়ার করেছে, মহাজাগতিক দৃশ্য দেখে চমকে যাবেন
নাসা মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করেছে বিভিন্ন কোণ থেকে। শুধু পর্যবেক্ষণ করেই ক্ষান্ত হননি নাসার বিজ্ঞানীরা। তারা একটি ভিডিও শেয়ার করেছে পৃথিবীর, যে মহাজাগতিক দৃশ্যের অবতারণা দেখে আপনিও চমকে যাবেন। সে কি অবর্ণনীয় দৃশ্য!
নাসা তার ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছে। এই ভিডিওতে পৃথিবীকে ভিন্ন ভিন্ন কোণ থেকে দেখা গিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমাদের মহাবিশ্বের যে অত্যাশ্চর্য ছবি ধারণ করেছে, তা দেখে মন্ত্রমুগ্ধ মহাকাশপ্রেমীরা।

নাসার এই ইনস্টাগ্রাম পেজটি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং পৃথিবী ও মহাকাশকে আকর্ষণীয়ভাবে দেখাতে বেশি পছন্দ করে। এবার নাসার ভিডিওতে আমাদের গ্রহটিকে সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা গিয়েছে। আমাদের পৃথিবীটিকে সম্পূর্ণ ভিন্ন কোণ থেকে দেখার বিরল সুযোগ তৈরি করে দিয়েছে আপামর মানুষের সামনে।
যাঁরা এতদিন পৃথিবীর কক্ষপথে গিয়েছেন, তাঁরা বলেন মহাকাশে এই নীল গ্রহটি ২৫০ মাইল সোজা থেকে দেখা গেলে সত্যিই বেশ সুন্দর লাগে। আর এই ছবি বড়োই আশ্চর্যের! এই ভিডিও ক্যাপশনে নাসা আরও তথ্য দিয়েছে। কতদূর থেকে কোন অ্যাঙ্গেলে তা তোলা, তাও জানিয়েছে নাসা।
নাসা ২০২২-এর মার্চ থেকে ২০২৩-এর মার্চের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিযান ৬৭ ও ৬৮ মধ্যে তা ধারণ করেছিল। আইএসএস ৪০৯ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে ৯০ মিনিটে পৃথিবীর একবার আবর্তন সম্পন্ন করে।
ক্যাপশনে আরও লেখা হয়েছে, ''আপনি নিজেকে স্টেশন ক্রু মেম্বার হিসেবে কল্পনা করতে পারেন। যেখানে এক ঘণ্টা কাজ বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকানো ছাড়া আর কিছুই করার নেই। আক্ষরিক অর্থেই আপনি তখন পৃথিবী পাশ দিয়ে যাচ্ছেন। আর পৃথিবীকে দু-চোখ ভরে দেখছেন।
যা দেখে সত্যিই চোখ সার্থক হয়। নাসার শেয়ার রা এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ৮০ লক্ষ ভিউ, ৭.৪ লাইক পেয়েছে। শুধু ভিউ বা লাইক নয়, অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে মন্তব্যও করেছেন। প্রায় দুই শতাধিক মন্তব্য এসেছে। তার মধ্যে নাসাকে ধন্যবাদ জানিয়ে একজন লিখেছেন, ''আলোকিত!!!
তিনি লেখেন- "শুধু ছবি বা ভিডিওর মাধ্যমে নয়, আমি আমার চোখ দিয়েও যা এই অনিন্দ্যসুন্দর ছব দেখতে পেতাম!'' অন্য একজন মন্তব্য করেছেন, ''এটি আমার দেখা সবচেয়ে সুন্দর ভিডিও। এটি একটি সময় ব্যবধান? কারণ পৃথিবী মাত্র 250 মাইল উপরে থেকে বেশ দ্রুত ঘুরছে বলে মনে হচ্ছে।
তৃতীয় একজন বলেছেন, ''আমাদের পৃথিবীর বিভিন্ন অংশে ঘটে চলা বজ্রপাত দেখছি যেন।'' চতুর্থজন বললেন, ''অবিশ্বাস্য, তাই আমাদের এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ।'' আবার আরেকজন লিখেছেন, ''পৃথিবী অবিশ্বাস্য। এটি একটি পরাবাস্তব গ্রহ!''
কয়েকদিন আগে, জেমস ওয়েব টেলিস্কোপ দ্বারা শেয়ার করা একটি ছবি পোস্ট করেছিল নাসা। অত্যাশ্চর্য চিত্রটি এআরপি ২২০ নামে একটি ক্যামেরা ক্যাপচার করেছে। এটি একটি অতি-উজ্জ্বল ইনফ্রারেড গ্যালাক্সি। যা এক ট্রিলিয়ন সূর্যের সমান আলো পুঞ্জিভূত রেখেছে।












Click it and Unblock the Notifications