বসন্তের আকাশে বিরল সমাবেশ, বৃহস্পতি-শুক্রের মাঝে চাঁদের উপস্থিতিতে তৈরি হচ্ছে মহাজাগতিক দৃশ্য

আমাদের চাঁদ, কাছের গ্রহ শুক্র ও বৃহত্তম গ্রহ বৃহস্পতি পশ্চিম আকাশে একটি ত্রিভূজ ক্ষেত্র তৈরি করেছে। সেই ছবি রাতের আকাশকে মোহময়ী করে তুলেছে।

বসন্তের আকাশে বিরল সমাবেশ তিন গ্রহের। চাঁদ, শুক্র ও বৃহস্পতিকে এক আকাশে দেখা যাচ্ছে ফাল্গুনের আকাশে। তিন গ্রহ সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে পৃথিবীর আকাশে। নাসা সম্প্রতি অত্যাশ্চর্য সেই ছবি শেয়ার করেছে। শুধু ছবি দিয়েই ক্ষান্ত নয় নাসা, টুইট বার্তায় জানিয়েছে বিরল ঘটনার ব্যাখ্যা।

নাসা টুইটারে লিখেছে, পশ্চিম আকাশে দেখা যা্চছে মহাজাগতিক এই ছবি। বৃহস্পতির কাছে বসে আছে চাঁদ। আর শুক্র রয়েছে তার নীচে। ১ মার্চ পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে রাতের আকাশে। ওইদিন পর্যন্ত তিন গ্রহ ও উপগ্রহ নিকটতম অবস্থান থাকবে। খালি চোখেই আপনি দেখতে পাবেন এই বিরল দৃ্শ্য।

বসন্তের আকাশে বিরল সমাবেশ, বৃহস্পতি-শুক্র-চাঁদ এক লাইনে

আমাদের চাঁদ, কাছের গ্রহ শুক্র ও বৃহত্তম গ্রহ বৃহস্পতি পশ্চিম আকাশে একটি ত্রিভূজ ক্ষেত্র তৈরি করেছে। সেই ছবি রাতের আকাশকে মোহময়ী করে তুলেছে। সময়ের হেরফের অবস্থান বদলের ফলে কখনও চাঁদ, শুক্র ও বৃহস্পতিকে দেখা যাচ্ছে এক সরলরেখায়। স্টারগেজাররা এই ছবি দেখে মন্ত্রমুগ্ধ।

শুধু নাসা নয়, রাতের আকাশের এই মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। আকাশপ্রেমী মানুষেরা ছবি তুলে তা আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিনই নানাভাবে এই তিন গ্রহের সমাবেশ ধরা পড়ছে তাঁদের ক্যামেরায়। জ্যোতির্বিজ্ঞানীরা এই সমাবেশের কারণ ব্যাখ্যা করেছেন।

সৌরজগতের দুটি উজ্জ্বল গ্রহ বৃহস্পতি ও শুক্র গত কয়েক সপ্তাহ ধরে আরও নিবিড় অবস্থানে এসেছছে। ১ মার্চ তারা সবথেকে কাছাকাছি আসবে। এখন তাদের সমাবেশে যোগ দিয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। তিন গ্রহের সমাবেশ সন্ধ্যার আকাশকে মোহময়ী করে তুলছে প্রতিদিনই। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহদ্বয়ের মধ্যে অবস্থান ১ মার্চ ০.৫২ ডিগ্রি ফারাক থাকবে। শুক্রের দৃশ্যমানতা -৪.০ আর বৃহস্পতির দৃশ্যমানতা থাকবে -২.১।

কয়েকদিন আগেই সবুজ ধূমকেতুর আগমন ঘটেছিল পৃথিবীর আকাশে। ৫০ হাজার বছর পর ওই ধূমকেতু ফিরে এসেছিল। তা সৌরজগতের দূর প্রান্তে চলে য়াওয়ার পরপরই স্টারগেজারদের কাছে মহাজাগতিক বিস্ময় হয়ে প্রতিভাত হয়েছে নয়া এই ম্যাজিক। এক আকাশে এক সরলরেখা, কখনও ত্রিভূজাকারে দেখা যাচ্ছে তিন গ্রহের সমাবেশ।

ফেব্রুয়ারির শুরুতে দুই গ্রহের মধ্যে ফারাক ছিল ২৯ ডি্গ্রির। এখন ফারাক ঠেকেছে ২ ডিগ্রিতে। ১ মার্চ একেবারে গায়ে গায়ে লেগে যাবে দুই গ্রহ। প্রতিদিনই সন্ধ্যার আকাশে চাঁদকে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে ঢুকে পড়ছে। তিন জ্যোতিষ্ককে এক ফ্রেমে দেখে মহাকাশপ্রেমীরা উচ্ছ্বসিত। তবে বুধবার থেকে চাঁদকে দূরে সরে যেতে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+