Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: ইসরো চাঁদের মাটিতে বিক্রম ও প্রজ্ঞানকে জাগানোর চেষ্টায়, সংকেত কি মিলল

চাঁদের মাটিতে সফল অবতরণের পর ইসরো চন্দ্রযান-৩ ল্যান্ডার ও রোভার ১৪ দিনের জন্য ঘুমিয়ে পড়েছিল। কারণ ১৪ দিন চাঁদের মাটিতে নেমে এসেছিল রাত। ইসরোর বিজ্ঞানীরা আশায় রয়েছেন, ফের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে ঘুম থেকে জাগিয়ে তোলার ব্যাপারে। যোগাযোগ স্থাপনের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্রবার জানিয়েছেন, তারা চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারকে সক্রিয়করণের চেষ্টা চলছে। চলছে যোগাযোগ স্থাপনের চেষ্টা। তবে কোনো সংকেত পাওয়া যায়নি। ইসরো টুইট করে জানিয়েছে সে কথা। তবে জেগে ওঠার সম্ভাবনা নিশ্চিত করে তারা বলতে পারেনি।

ইসরো চাঁদের মাটিতে বিক্রম ও প্রজ্ঞানকে জাগানোর চেষ্টায়

শুক্রবার পর্যন্ত কোনও সংকেত পাওয়া যায়নি বিক্রম ও প্রজ্ঞানের কাছ থেকে। তবে ইসরো জানিয়েছে যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত থাকবে। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় রোভার ও প্রজ্ঞানকে ঘুম থেকে জাগানো হবে বলে স্থির ছিল। কিন্তু তাদের সাড়া এখনও পাওয়া যায়নি। ইসরো জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর সেই চেষ্টা ফের করা হবে।

যদি রোভার প্রজ্ঞানের ঘুম না ভাঙে, যদি ল্যান্ডার বিক্রমকে জাগিয়ে তোলা যায়, তাহলে একটা মিরাকেল হবে। আদতে ১৪ দিনের জন্য চন্দ্রমিশন নির্ধারিত ছিল। সেই ১৪ দিন ছিল চাঁদে সূর্যালোক। পরবর্তী ১৪ দিন চাঁদের আকাশে অস্ত গিয়েছিল সূর্য, নেমেছিল রাত। তারপর ফের সূর্যোদয় হলে যে বিক্রম ও প্রজ্ঞান সক্রিয় থাকবে, তার নিশ্চয়তা ছিল না। তবে সম্ভাবনা ছিল।

ইসরো এখনও প্রত্যাশী বিক্রম ও প্রজ্ঞানকে জাগানোর ব্যাপারে। নিশ্চযই একটা না একটা সিস্টেমে সাড়া দেবে তারা-- এই আশা রেখেই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাবেন। ট্রান্সমিটাপ ও রিসিভারের মতো বৈদ্যুতিন যন্ত্রপাতিগুলি প্রচণ্ড ঠান্ডা সহ্য করে সক্রিয় হতে পারে কি না, তার উপরই নির্ভল করবে বিক্রম ও রোভারের জেগে ওঠা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+