ISRO in Venus: চাঁদ-সূর্যের পর শুক্রে পাড়ি দেবে ইসরো! নয়া অভিযান নিয়ে কী জানালেন সোমনাথ
ISRO in Venus: চাঁদ-সূর্যের পর এবার পৃথিবীর যমজ গ্রহ শুক্রে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান ৩ মিশনের ঐতিহাসিক সাফল্যের পর সূর্য অভিযানে আদিত্য এল ১-কে পাঠিয়েছে ভারত। এবার পৃথিবীর কাছের গ্রহ শুক্রে এই নয়া অভিযান নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন চেয়ারম্যান এস সোমনাথ।
সোমনাথ বলেন, "আমাদের অনেক মিশনের পরিকল্পনা রয়েছে। শুক্র গ্রহের একটি মিশন ইতিমধ্যেই কনফিগার করা হয়েছে। শুক্র মিশনের জন্য পেলোড ইতিমধ্যেই তৈরিও করা হয়েছে।" দিল্লিতে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমিতে ভাষণ দিতে গিয়ে এস সোমনাথ এ কথা জানান।

শুক্রকে একটি আকর্ষণীয় গ্রহ বলে অভিহিত করে এস সোমনাথ বলেন, শুক্র অধ্যয়ন করলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা সেই লক্ষ্যেই মাইন্ড ফিক্সড করেছি। শুক্র একটি খুব আকর্ষণীয় গ্রহ। এটির একটি বায়ুমণ্ডলও রয়েছে।
সোমনাথ জানান, শুক্রের বায়ুমণ্ডল খুব পুরু। এখানকার বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর থেকে ১০০ গুণ বেশি এবং এটি অ্যাসিডে পূর্ণ। এতটাই চাপ যে আপনি ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারবেন না। ফলে এর পৃষ্ঠতল কঠিন নাকি নরম, তা জানা যায় না। আমরা সেইসব বোঝার চেষ্টা করছি এখন।
এখন প্রশ্ন, কেন আমরা এই সব বোঝার চেষ্টা করছি? আসলে পৃথিবী একদিন শুক্র গ্রহে পরিণত হতে পারে। হয়তো ১০ হাজার বছর পরে আমাদের পৃথিবী বৈশিষ্ট্য পরিবর্তন করবে। পৃথিবী কখনই এমনটা ছিল না। বহুদিন আগে এখানে বাসযোগ্য জায়গা ছিল না। বর্তমানে তা বাসযোগ্য হয়েছে।
সূর্য থেকে দ্বিতীয় হল শুক্র গ্রহ। সৌরজগতের পৃথিবীর নিকটতম প্রতিবেশী তা। এটি চারটি পার্থিব এবং অভ্যন্তরীণ গ্রহের একটি। আকার এবং ঘনত্বের মিলের কারণে এটি পৃথিবীর যমজ গ্রহ নামেও পরিচিত। ২০১৬ সালে ইউরোপীয় স্পেস এজেন্সি একটি ভেনাস মিশন চালায়।
২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত ভেনাস এক্সপ্রেস প্রদক্ষিণ করেছিল। এমনকী জাপানের আকাতসুকি ভেনাস ক্লাইমেট অরবিটার গ্রহে একটি মিশন চালায় ২০১৬-তে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা শুক্র গ্রহে বেশ কয়েকটি ফ্লাইবাই এবং অন্যান্য মিশন হাতে নিয়েছে।
২০২২ সালে নাসা ঘোষণা করেছিল, তাদের মহাকাশযান ২০২১ সালের একটি ফ্লাইবাই মিশনে শুক্রের প্রথম দৃশ্যমান আলোর ছবি ধারণ করেছে। ২০২৯, ২০৩০, ২০৩১ সালে নাসার ভবিষ্যত ভেনাস মিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার আগে ইসরোও শুক্র মিশনে নামবে।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক












Click it and Unblock the Notifications