হিমবাহ দ্রুত হারে গলছে হিমালয়ে! ৫৭০ মিলিয়ন হাতির সমান ধসে বাড়ছে আতঙ্ক
হিমালয়ে এক বিরাট পরিমাণ হিমবাহ ধসে গিয়েছে। ৫৭০ মিলিয়ন হাতির সমান ধসে আতঙ্ক তৈরি হয়েছে। উষ্ণায়নের জেরে হিমবাহের বিপুল ক্ষয়ে গবেষকরাও বিস্মিত। হিমবাহের এই গলন সম্পূর্ণরূপে অদৃশ্য ছিল বলে জানিয়েছেন তাঁরা। হংবাহের পৃষ্ঠের নীচে এই গলন হয়েছিল, যার ফলে ৫৭০ হাতির সমান ভর হারিয়েছে হিমবাহ।
এই প্রথমবার হিমালয়ের হিমবাহে গলনের খবর সামনে এল। গবেষকরাও এই ধরনের রিপোর্ট সামনে এনেছেন এই প্রথমবার। এর আগে এমন কোনো খবর সামনে আসেনি। জলের নীচে হিমবাহের পরিবর্তনগুলি দেখতে উপগ্রহগুলি অক্ষম। কেননা হিমবাহগুলি থেকেই হ্রদের সৃষ্টি। হিমবাহের এই বিপুল ধস পূর্ববর্তী গবেষণায় নজরে আসেনি।

উপগ্রহ শুধুমাত্র হ্রদের জলের পৃষ্ঠ পরিমাপ করতে পারে। কিন্তু জলের নীচে বরফের হদিস পায়নি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুস, চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা এই বিষয়টি সামনে আনেন।
গবেষকরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ হিমবাহ গলনের ফলে হিমবাহের মোট ভরের ক্ষয় হয়েছে ৬.৫ শতাংশ। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা পত্রটি। সেখানে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বড় অবমূল্যায়ন ঘটেছে মধ্য হিমালয়ে, যেখানে হিমবাহ হ্রদের বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয়েছে।

গবেষকরা আরও জানান, "আমাদের অনুমানগুলি হিমবাহের মোট ভর ক্ষতির অনিশ্চয়তা কমিয়েছে। গ্ল্যাসিও-হাইড্রোলজিক্যাল মডেলগুলির জন্য গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করেছে তাদের গবেষমা। পার্বত্য অঞ্চলে জল সম্পদ ব্যবস্থাপনার সহায়ক বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
তিব্বত মালভূমি গবেষণা ইনস্টিটিউট গুওকিং ঝাং এই গবেষণার প্রধান লেখক। তিনি বলেন, "হিমবাহের গলনে হ্রদ ফুলেফেঁপে উঠে বন্যা ঘটাতে পারে। হিমবাহের ব্যাপক ধসের ফলে ভারসাম্যও বিঘ্নিত হবে। গবেষক হিসেবে তা মূল্যায়নের চেষ্টা চলচে। বৃহত্তর হিমালয়জুড়ে ত্বরিত হিমবাহের ভরের ক্ষয় এখন মুখ্য আলোচ্য হয়ে উঠেছে।

২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত এই অঞ্চলে প্রোগ্লাসিয়াল হ্রদের সংখ্যা ৪৭ শতাংশ। তা আয়তনে ৩৩ শতাংশ থেকে ৪২ শতাংশে বৃদ্ধি পেয়েছে। এই সম্প্রসারণের ফলে আনুমানিক হিমবাহের ভর প্রায় ২.৭ জিটি ক্ষতি হয়েছে, যা ৫৭০ মিলিয়ন হাতির সমান বা পৃথিবীতে বসবাসকারী মোট হাতির সংখ্যার ১০০০ গুণ বেশি।

গবেষকরা হিমবাহের ভর ক্ষতি এবং বিশ্বব্যাপী হ্রদ-হিমবাহের অবমূল্যায়িত ভর ক্ষতির প্রক্রিয়া বোঝার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তাদের গবেষণা পত্রে। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক ড. ডেভিড রাউন্স বলেন, "আমরা আশা করি যে হ্রদ-যুক্ত হিমবাহগুলি থেকে একবিংশ শতাব্দী জুড়ে মোট ভর ক্ষয় হচ্ছে। এর ফলে হিমবাহগুলি দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে।"












Click it and Unblock the Notifications