Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকাশে DART গ্রহাণু Dimorphos এর কক্ষপথে পরিবর্তন জানতে কতদিন অপেক্ষা করতে হবে

মহাকাশে DART গ্রহাণু Dimorphos এর কক্ষপথে পরিবর্তন জানতে কতদিন অপেক্ষা করতে হবে

বৃহত্তর মহাকাশ শিলা Didymos এর চারপাশে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করার লক্ষ্যে NASA DART মহাকাশযান পাঠিয়েছে। ২৬ সেপ্টেম্বর গ্রহাণু গুলোর ডিমাফোরাসের দিকে থাকার কথা রয়েছে। কিন্তু এই বিষয়ে ফলাফল এখনই বোঝা যাবে না। বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। DART মহাকাশযান সঠিকভাবে কাজ করেছে কি না, তা সঠিকভাবে জানা যাবে।

মহাকাশে DART গ্রহাণু Dimorphos এর কক্ষপথে পরবির্তন জানতে কতদিন অপেক্ষা করতে হবে

পৃথিবী থেকে যখন ডিডাইমোস-ডিমরফস বাইনারি গ্রহাণুটি পর্যবেক্ষণ করা হয়, আকাশে ক্ষুদ্র একটা আলোর বিন্দুর বাইরে কিছু মনে হয় না। এই গ্রহাণু ৫২৫ ফুট প্রশস্ত। ডিডাইমোসের চারপাশে ঘোরাঘুরির সময় বিন্দুটি পর্যায়ক্রমে উজ্জ্বল এবং ম্লান হয়ে যায়। উজ্জ্বলতার ফিকোয়েন্সির ওপর নির্ভর করে বিজ্ঞানীরা কক্ষপথের সময়কাল ১১ ঘণ্টা ৫৫ মিনিট ধার্য করেছে। DART প্রতিস্থানের পর গ্রহাণু কক্ষপথের পরবর্তন হয়েছে। সেই পরিবর্তন কতটা হয়েছে, তা জানতে আরও পর্ববেক্ষণের প্রয়োজন বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

১৫ সেপ্টেম্বর ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) সংবাদ সম্মেলনে নাসার প্ল্যানেটারি ডিফেন্স কো-অর্ডিনেশন অফিসের ডার্ট প্রোগ্রামের বিজ্ঞানী টম স্ট্যাটলার বলেন, "আপনার হাত ঘড়ির ক্ষতি হলে এবং এটি একটু দ্রুত চলতে শুরু করে। তিনি বলেন, প্রথম দুই তিন আপনি বুতে পারবেন না। একসপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন। DART মিশনের বিজ্ঞানীদের শুধুমাত্র একটি খুব মোটামুটি ধারণা আছে যে কত বড় পরিবর্তন প্রভাব ফেলবে। তবে এই বিষয়ে বিজ্ঞানীদের স্পষ্ট কোনও ধারণা নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, Dimorphos সম্পর্কে তাঁদের বিশেষ কোনও ধারণা নেই। গ্রহাণুর ঘনত্ব ও আভ্যন্তরীণ ঘটনের ওপর অনেক কিছু নির্ভর করে, সেই বিষয়ে বিজ্ঞানীদের আরও গবেষণার প্রয়োজন।

কিছু কিছু বিজ্ঞানী জানিয়েছেন, পৃথিবী থেকে টেলিস্কোপের সাহায্যে এই পরিবর্তন লক্ষ্য করা হয়। বিজ্ঞানীরা স্ট্যাটলার জানিয়েছেন, কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রাথমিকভাবে সময়ের পরিবর্তন লক্ষ্য করা যাবে।আবার সেই পরিবর্তনগুলো নজরে আসতে কয়েক মাস সময়ও লেগে যেতে পারে। কিছু কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন স্পষ্ট করে বুঝতে পারি না।

ESA-এর নিয়ার-আর্থ অবজেক্ট কোঅর্ডিনেশন সেন্টারের জ্যোতির্বিজ্ঞানী ডোরা ফোহরিং বলেন, গ্রহাণু থেকে যত বেশি উপাদান বের করা হবে, সূর্যের আলোকে প্রতিফলিত করার জন্য উপলব্ধ উপাদানের পরিমাণ তত বেশি হবে এবং আকাশে এর উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে। তবে এখনও বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+