Chandrayaan 3: চাঁদের উদ্দেশে দুই-তৃতীয়াংশ যাত্রা সম্পূর্ণ, শনিতেই প্রবেশ চন্দ্র কক্ষপথে
ইসরোর চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে গত ১৪ জুলাই। তারপর কেটে গিয়েছে ২২ দিন। ইতিমধ্যে চাঁদের পথে দুই-তৃতীয়াংশ যাত্রা সম্পূর্ণ করে ফেলেছে। পৌঁছে গিয়েছে চাঁদের মাধ্যাকর্ষণে। এবার চন্দ্র কক্ষপথে প্রবেশের অপেক্ষা। শনিবার সন্ধ্যাতেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে ইসরোর চন্দ্রযান-৩।
শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর উল্লেখযোগ্য লুনার অরবিট ইনজেকশন শনিবার সন্ধ্যা সাতটায় নির্ধারিত হয়েছে। তারপরই চাঁদের কক্ষপথে সফল প্রবেশ ঘটবে চন্দ্রযান ৩-এর, এ ব্যাপারে আশাবাদী ইসরো।

মঙ্গলবার মধ্যরাতে একটি সফল পেরিজি বার্নে ইসরো তার চন্দ্রযান ৩-কে চাঁদের মহাকর্ষীয় প্রভাবের মধ্যে সফলভাবে উন্নীত করে। পৃথিবীর নিকটতম ২৮৮ কিলোমিটার এবং দূরবর্তী ৩,৬৯,৩২৮ কিলোমিটার কতক্ষপথে ক্রুজ করে। এবার সেখান থেকে চন্র্এযান প্রবেশ করবে চাঁদের কক্ষপথে।
চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে চন্দ্রযান-৩। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে। চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদে নামার পর তা থেকে রোভার প্রজ্ঞান নেমে আসবে, তা চাঁদের মাটিতে চষে বেড়িয়ে তথ্য সংগ্রহ করবে।
চাঁদের কক্ষপথে প্রবেশের ১৮ দিনের মাথাতেই ইসরোর চন্দ্রযান ৩ নেমে পড়বে চন্দ্রপৃষ্ঠে। তারপরই তৈরি হবে নতুন ইতিহাস। ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। এর তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ভারত সেই অসাধ্য সাধন করতে চলেছে বলে স্থির বিশ্বাস ইসরোর।
ইসরো জানিয়েছে, ৫ অগাস্ট শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশের পর চাঁদে নামার কাউন্টডাউন শুরু হবে। চাঁদ থেকে যখন ১০০ কিলোমিটার দূরে থাকবে চন্দ্রযান-৩, তখনই প্রপালশন মডিউলের ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। তারপরই ধীরে ধীরে চাঁদের বুকে নামতে থাকবে চন্দ্রযান।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 4, 2023
The spacecraft has covered about two-thirds of the distance to the moon.
Lunar Orbit Injection (LOI) set for Aug 5, 2023, around 19:00 Hrs. IST. pic.twitter.com/MhIOE65w3V
চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি দ্রাঘিমায় নামার কথা চন্দ্রযানের বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানের। চাঁদের দক্ষিণ মেরু থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে পা রাখবে ভারতের চন্দ্রযান। চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় থাকাকালীন ডান মেলে দেবে ল্যান্ডার বিক্রম।
রোভার প্রজ্ঞানকে নিয়ে ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছুঁতে সময় লাগবে ২০ মিনিট। এই রুদ্ধশ্বাস ২০ মিনিটেই এখন পাখির চোখ বিজ্ঞানীদের। বিক্রম চাঁদের মাটি ছুঁলেই ইতিহাস রচিত হবে। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ নামলেই নাসাকে টেক্কা দেবে ইসরো। এতদিন নাসাই সবথেকে দক্ষিণ মেরুর কাছে গিয়েছিল।
ছবি সৌজন্য: ইসরো টুইটার












Click it and Unblock the Notifications