Chandrayaan 3: রোভার প্রজ্ঞান বাঁচল চাঁদের দৈত্যাকার গহ্বর থেকে, কোনওরকমে গতিমুখ বদলে রক্ষা
চন্দ্রযান ৩ মিশনে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে পরিক্রমা শুরু করেছে। বিক্রম থেকে নেমে হাঁটি হাঁটি পায়ে চাঁদে মাটিতে চলতে শুরু করছে প্রজ্ঞান। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার আগেই প্রজ্ঞান এক বড়োসড়ো বিপদের মুখে পড়ে সম্প্রতি। চাঁদের মাটিতে গর্তের মুখে পড়ে যায় প্রজ্ঞান।
অবশ্য অচিরেই সেই বন্ধুর পথ অতিক্রম করে চন্দ্র পরিক্রমার জন্য নতুন পথের সন্ধান পেয়েছে রোভারটি। রোভার প্রজ্ঞানকে চাঁদের ওই বিপদসঙ্কুল পথে থেকে সরিয়ে এনে নতুন পথে পাঠানো হয়েছে অজানাকে জানার জন্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোমবার বিকেলে এক টুইট বার্তায় সে কথা জানিয়েছে।

ইসরো টুইট করে জানিয়েছে, রোভারটি মাত্র তিন মিটার দূরে দেখতে পায় গর্ত। তারপর তা নিরাপদ পথে চালিত করতে সমর্থ হয়। চন্দ্রপৃষ্ঠে এই গর্তটি প্রায় চার মিটার। সেই গর্তের মুখ থেকে ফিরে নিরাপদে পুনরায় নতুন পথে যাত্রা করেছে প্রজ্ঞান।
চন্দ্র-দিবস শেষ হওয়ার এখনও ১০ দিন বাকি রয়েছে। রবিবার স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক নীলেশ এম দেশাই বলেন, চন্দ্রযান ৩-এর রোভার মডিউল প্রজ্ঞান চাঁদের মাটিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে শুরু করেছে। ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করছে ছয় চাকার রোভারের মাধ্যমে অগম্য দক্ষিণ মেরুতে সর্বাধিক দূরত্ব কভার করাতে।
২৩ অগাস্ট চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস তৈরি করেছিল চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার। তারপর বিক্রমের দরজা খুলে বেরিয়ে আসে প্রজ্ঞান। প্রজ্ঞান নামক রোভার কাজ করতে শুরু করে দেয় চাঁদের মাটিতে। একদিকে চাঁদের মাটিতে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যেতে থাকে প্রজ্ঞান, অন্যদিকে বিক্রমও চাঁদে দাঁড়িয়ে কাজ শুরু করে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 28, 2023
On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.
It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF
একদিন আগেই চন্দ্রপৃষ্ঠের আবহাওয়া সংক্রান্ত প্রথম আপডেট দিয়েছে ল্যান্ডার বিক্রম। বিক্রমের পাঠানো তাপমাত্রার প্রথম পর্যবেক্ষণে চাঁদের দক্ষিণ মেরুতে মাটির তাপমাত্রা সম্পর্কে বিশদ বিররণ দিয়েছে ইসরো। এই প্রথম পৃথিবীতে এসে পৌঁছয় চাঁদের দক্ষিণ মেরুর মাটির প্রোফাইল।
চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে ইতিহাস গড়ার পর চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য দেখাতে সমর্থ হয় তার ল্যান্ডার। চন্দ্রপৃষ্ঠের নীচে ১০ মিটার পর্যন্ত তাপমাত্রা দেখানো হয়েছে বিক্রমের অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে। ২৩ অগাস্ট সফল অবতরণের চারদিন পর ইসরো চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের পাঠানো তাপমাত্রার প্রোফাইল শেয়ার করেছে।
আর বিক্রম থেকে নেম প্রজ্ঞান একটু একটু করে চাঁদের মাটিতে পরিক্রমা শুরু করে দেয়। এদিন পরিক্রমায় চাঁদের বিরাট বড়ো গর্তের সামনে চলে যায় প্রজ্ঞান। তবে কোনও বিপদ সে অর্থে ঘটেনি। প্রজ্ঞান বিপদসঙ্কুল অবস্থা থেকে রেহাই পায়। ফের চাঁদের অন্য পথ ধরে অনুসন্ধান কাজকর্ম চালাতে থাকে প্রজ্ঞান রোভার।












Click it and Unblock the Notifications