Chandrayaan 3: চাঁদের ‘শিবশক্তি’ পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান, দেখুন ইসরোর পাঠানো চমকপ্রদ ভিডিও

চাঁদের দক্ষিণ মেরু বিজয়ে সফল হয়েছে ভারত। তারপরই চাঁদের দক্ষিণ মেরুর যে স্থানে বিক্রম ল্যান্ডার অবতরণ করেছে, সেই জায়গার নয়া নামকরণ হয়েছে 'শিবশক্তি' পয়েন্ট। নরেন্দ্র মোদীর দেওয়া নামযুক্ত স্থানেরই ভিডিও প্রকাশ করল ইসরো। চাঁদের শিবশক্তি পয়েন্টে অবাধে ঘুরে বেড়াচ্ছে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান।

বিক্রম চাঁদে ল্যান্ড করার পর থেকেই রোভারের চাঁদের মাটিতে আত্মপ্রকাশ, রোভারের সিঁড়ি দিয়ে নেমে আসা, চাঁদ ৮ মিটার বিচরণের পর পেলোড চালু হওয়া-সব ভিডিও প্রকাশ করেছে ইসরো। এবার চাঁদের মাটিতে প্রজ্ঞানের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর চমকপ্রদ ভিডিও শেয়ার করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

চাঁদের ‘শিবশক্তি’ পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান

চন্দ্রযান ৩ মিশনের এই রোভার চাঁদের মাটির রহস্যের অনুসন্ধান চালাবে। সেই চেষ্টাতেই শিবশক্তি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান। চাঁদের মাটি পরীক্ষা করছে। চাঁদের মাটিতে কী কী খনিজ রয়েছে, তার অনুসন্ধান চালাচ্ছে। প্রয়োজনে তা মাটিও খুঁড়বে। শিবশক্তি পয়েন্ট থেকে আরও অনেক দূর তার গতিবিধি।

আগের দিনও রোভার প্রজ্ঞানের একটি ভিডিও প্রকাশ করেছিল ইসরো। কীভাবে দুই সেগমেন্টের ব়্যাম্প রোভারের রোল ডাউনকে সহজতর করেছে, সেই ভিডিওতে তা দেখা গিয়েছিল। ইসরো জানিয়েছে সৌর প্যানেল রোভারটিকে শক্তি তৈরি করতে সক্ষম করেছে। ফলে প্রজ্ঞান এগিয়ে যেতে সক্ষম হচ্ছে।

রোভার রোল ডাউনের আগে কীভাবে ব়্যাম্প ও সৌর প্যানেলের প্রস্তুত করা হয়েছিল তাও দেখানো হয়েছে ভিডিও-তে। চন্দ্রযান ৩ মিশনে মোট ২৬টি স্থাপনার ব্যবস্থা বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি করা হয়েছিল। সেইসব দেশীয় প্রযুক্তিতে তৈরি যন্ত্রপাতিই চাঁদের মাটিতে কাজ করে চলেছে।

এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে গিয়ে বিক্রম ল্যান্ডিংয়ের স্থানটির নতুন নামকরণ করেন। চন্দ্রযান ৩ মিশনের বিক্রম ল্যান্ডার যেখানে অবতরণ করেছিল তার নাম হয় শিবশক্তি। আর চন্দ্রযান ২ যেখানে নামার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, তার নাম দেওয়া হয় তেরঙ্গা। সেখান থেকেই শক্তি নিয়ে শিবশক্তিতে অবতরণ ঘটেছে বলে ব্যাখ্যা করেমন মোদী।

একইসঙ্গে তিনি ২৩ অগাস্টের ওই বিশেষ দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, দিবসটি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের চেতনা উদযাপন করবে। সবাইকে অনন্তকালের জন্য অনুপ্রাণিত করবে। আর মহাকাশকে জানার আরও নিত্যনতুন গবেষণার শক্তি জোগাবে। সেই লক্ষ্যেই জাতীয় মহাকাশ দিবসের উদযাপন করা হবে প্রতিবছর, জানান প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+