Chandrayaan-3: ফের ইতিহাস গড়ল ISRO, চাঁদের পথে পাড়ি জমাল চন্দ্রযান-৩
আবারও ইতিহাস গড়ল ইসরো। শ্রীহরিকোটা লঞ্চিং প্যাড থেকে চাঁদের পথে পাড়ি দিল ইসরোর চন্দ্রযান-৩। সেই উৎক্ষেপন শত সহস্ত্র ভারতবাসী প্রত্যক্ষ করলেন টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে। LVM3-M4 করেটে চড়ে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩।
আবারও ইতিহাস গড়ল ইসরো। শ্রীহরিকোটা লঞ্চিং প্যাড থেকে চাঁদের পথে পারি দিল ইসরোর চন্দ্রযান-৩। সেই উৎক্ষেপন শত সহস্ত্র ভারতবাসী প্রত্যক্ষ করলেন টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে। LVM3-M4 করেটে চড়ে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩।

চন্দ্রযান-৩-র উৎক্ষেপন প্রত্যক্ষ করতে শুক্রবার সকাল থেকেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক থেকে প্রায় ১০,০০০ হাজির হয়েছিলেন সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারে। সেখানকার গ্যালারিতে বসে এই ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে থাকলেন তাঁরা।
চন্দ্রযান-৩-র লঞ্চিং প্যাড থেকে ৬ কিলোমিটার দূরে তাঁদের জন্য গ্যালারি করে দেওয়া হয়েছিল। সেখানে নিরাপত্তাও অত্যন্ত কড়া ছিল। পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রতি ১০০ মিটার অন্তর পুলিশ মোকায়েন ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় দেশের বাইরে রয়েছেন। কিন্তু সেখান থেকেই তিনি ইসরোর বিজ্ঞানীদের সফল উৎক্ষেপনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সবরকম সাবধানতা নেওয়া হয়েছে। চন্দ্রযান-২ চাঁদের পিঠে অবতরণের ঠিক আগের মূহুর্তে ছিটকে বেরিয়ে িগয়েছিল। এবার সেকারণে আদের ভুল গুলি পর্যালোচনা করে তারপরেই চন্দ্রযান-৩ তৈরি করা হয়েছে। এবারে চন্দ্রযান-২ যেখানে ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছিল তার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ল্যান্ডিংয়ের জায়গা। ১৪ অগাস্ট চাঁদে অবতরণ করার কথা চন্দ্রযান-৩-র।












Click it and Unblock the Notifications