Aditya L1: সোমের রাতেই সূর্য অভিযানে দ্বিতীয় পরীক্ষায় বসছে আদিত্য এল১, আরও এক উত্থানের অপেক্ষায় ইসরো
ফের এক বড়ো পরীক্ষার মুখ দাঁড়িয়ে ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল১। শনিবার প্রথম সূর্য অভিযানে রকেট লঞ্চ করেছে ভারত। তারপর রবিবারই আদিত্য এল১ মিশনে ভারতের মহাকাশযান পৃথিবীর প্রথম কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করে। সোমবার রাতেই দ্বিতীয় পরীক্ষায় বসতে চলেছে আদিত্য।
ভারত সম্প্রতি চন্দ্রযান ৩ মিশনে ইতিহাস তৈরি করেছে। মহাকাশযান নামিয়েছে চাঁদের মাটিতে। তারপরই সূর্য অভিযানে নেমেছে ভারত। পাড়ি দিয়েছেন সূর্য ও পৃথিবীর হ্যালো কক্ষপথে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, দেশের প্রথম সৌর মিশনে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান পাঠিয়েছে।

পিএসএলভি রকেটে করে আদিত্য এল১ মহাকাশযান সূর্যে পথে পাড়ি দিয়ে প্রথম কক্ষপথ সম্পাদনের পর সুস্থ রয়েছে। প্রথম কক্ষপথ উত্থাপন সফলভাবে হওয়ার পর ভারতীয় সময় ৫ সেপ্টেম্বর গবীর রাত তিনটেয় দ্বিতীয় কক্ষপথ উত্থাপন সফলভবাে সম্পাদন করবে আদিত্য এল১।
আদিত্য এল১ নিয়ে আশাবাদী ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, আদিত্য এল১ বর্তমানে পৃথিবীর ২৪৫ কিলোমিটারx২২৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে বর্তমানে। এবার তাঁরা আরও একটু দূরবর্তী কক্ষপথ উত্থাপন সম্পাদন করবে।
এখানে উল্লেখ্য, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্য-পথে পাড়ি দেয় আদিত্য এল১। সূর্য ও পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট-১ তা প্রতিস্থাপন করা হবে। সেখান থেকেই সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করবে ইসরোর সূর্যযান আদিত্য এল১।
ইসরো জানিয়েছে, আদিত্য এল-১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্টে ১ বা এল১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। মহাকাশের ওই বিন্দু থেকে পৃথিবীর দূরত্ব ১৫ লক্ষ কিলোমটার। ওই অবস্থান থেকে কোনও বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য।
এই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হল ইতালীয়-ফরাসি গণিতবিদ জোসেফ-লুই ল্যাগ্রেঞ্জের নামে নামকরণ করা মহাকাশের কয়েকটি বিশেষ পয়েন্টের। পৃথিবী থেকে সূর্যের মধ্যে পাঁচটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে। সেখানে রাখা যেকোনও বস্তুর পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় টান সমান। তারই মধ্যে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর হ্যালো কক্ষপথে প্রতিস্থাপিত হবে ভারতের মহাকাশযান।
আদিত্য এল১ মহাকাশযানটি অন-বোর্ড প্রপালশন ব্যবহার করে ল্যাগ্রেঞ্জ এল১ পয়েন্টে স্থাপন করা হবে। সেখানে আদিত্য এল১ পৃথিবীর মহাকার্ষীয় প্রভাব কাজ করবে না আবার সূর্যের মহাকর্ষীয় প্রভাবও কাজ করবে না। কারণ উভয়ের আকর্ষণই সমান। ফলে ওই পয়েন্টের হ্যালো কক্ষপথে থেকে আদিত্য এল১ তাঁর কাজ করতে পারবে নির্বিবাদে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications