২০০০ বছরের পুরনো শহর আবিষ্কৃত, রেইনফরেস্টের নীচে চাপা পড়েছিল বিরাট জনপদ
রেডিও তরঙ্গের পরিবর্তে রেইনফরেস্টের নীচে কী আছে তা জানতে লেজারের আলো ব্যবহার করা হয়েছিল। এমন আলো ব্যবহার করা হয়েছিল যা রেইনফরেস্ট ভেদ করতে পারে।
রেইনফরেস্টের নীচে চাপা পড়ে আছে বিরাট জনপদ। তা জানতেনই না কেউ। ২০০০ বছরের সেই পুরনো শহর আবিষ্কার করে চমকে দিলেন গবেষকরা। সম্প্রতি আশ্চর্যজনকভাবে গবেষকরা এই মায়ান শহর আবিষ্কার করেছেন। প্রত্নতাত্ত্বিকরাই জানিয়েছেন, নয়া আবিষ্কৃত শহরটি অন্তত ২০০০ বছর আগেকার।

২০০০ বছর আগে বিদ্যমান শহর আবিষ্কার
প্রত্নতাত্ত্বিকরা গবেষণার মাধ্যমে অনুমান করতে সম্ভবপর হয়েছেন যে, শহরটি প্রায় ২০০০ বছর আগে বিদ্যমান ছিল। কিন্তু কালের নিয়মে তা ধ্বংসপ্রাপ্ত হয়। এই শহরে ছিল প্রায় ১০০ মাইল কজওয়ে। আনুমানিক হাজারেরও বেশি জনবসতি নিয়ে গঠিত ছিল এই শহর।

মায়ান শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার
আকাশপথে গুয়েতমালা জরিপ করার সময় এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এই আবিষ্কার তাই আশ্চর্যজনক। গবেষকরা মায়ান শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই ধ্ব্ংসপ্রাপ্ত শহরটি লুকিয়ে ছিল রেইনফরেস্টের নীচে। এখানে উল্লেখ্য যে, এই দেশের জনসংখ্যার ৫১ শতাংশ মায়ান।

মিরাডোর-কালাকমুল কার্স্ট বেসিন নামে পরিচিত
আদিবাসী সংস্কৃতির মানুষ বাস করতেন এই শহরে। আমেরিকার এই শহরের জনসংখ্যা বেশ বেশি ছিল। দেশরে জনসংখ্যার একটা ব়ড় অংশের বাস ছিল এই শহরে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ৬৫০ বর্গ মাইলজুড়ে বিস্তৃত এই শহরটি মেক্সিকান সীমান্তের কাছে অবস্থিত। এটি মিরাডোর-কালাকমুল কার্স্ট বেসিন নামে পরিচিত।

যাতায়াতের জন্য উন্নততর ব্যবস্থা ছিল শহরে
প্রত্নতাত্ত্বিকরা গবেষণায় নেমে প্লাটফর্ম ও পিরামিডের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। নৌচলাচলের উপযোগী কজওয়ে আবিষ্কার করেছেন তাঁরা। হাইওয়ে আবিষ্কার হয়েছে। যা সবমিলিয়ে ১১০ মাইলের বেশি দীর্ঘ ছিল। যার ফলে এই সভ্যতার বাসিন্দাদের যাতায়াতের জন্য উন্নততর ব্যবস্থা ছিল। একইসঙ্গে ছিল নৌ-চলাচলের ব্যবস্থা।

রেইনফরেস্ট ভেদ করতে পারে এমন আলোর ব্যবহার
আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই শহর আবিষ্কার করেছে। সেইসঙ্গে ফ্রান্স ও গুয়াতেমালার গবেষকরাও সহযোগিতা করেছিলেন। রেডিও তরঙ্গের পরিবর্তে শনাক্তকরণের জন্য লেজারের আলো ব্যবহার করেছিল। এমন আলো ব্যবহার করা হয়েছিল যা রেইনফরেস্ট ভেদ করতে পারে। তার নীচে কী রয়েছে প্রকাশ করতে পারে।

প্লাটফর্ম ও পিরামিডের প্রমাণ পাওয়া গিয়েছিল
এই আবিষ্কার সম্পর্কে গবেষকরা আরও জানিয়েছেন, বেশ কিছু প্লাটফর্ম ও পিরামিডের প্রমাণ পাওয়া গিয়েছিল। এমন কিছু ক্ষেত্র আবিষ্কার করা হয়েছিল, যা রাজনীতি ও বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হত। খেলাধূলার জন্য ব্যবহৃত বেশ কিছু ময়দানও তাঁরা আবিষ্কার করতে পেরেছিলেন। নিকাশির ব্যবস্থাও ছিল যথাযথ।












Click it and Unblock the Notifications