'মমতার নিজের দলের লোকেরাও জানেন উনি নাটক করছেন', মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর

'মমতার নিজের দলের লোকেরাও জানেন উনি নাটক করছেন', স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী আরও একাধিক মন্তব্যে বিঁধলেন তৃণমূল সুপ্রিমোকে

নির্বাচনী পর্যবেক্ষকরা ইতিমধ্যেই জানিয়েছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা শুধুই দুর্ঘটনা। আর তারপরদিনই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে।

কিষেণ রেড্ডির কটাক্ষ

কিষেণ রেড্ডির কটাক্ষ

'শুধু পর্যবেক্ষকরাই নন। এমনকি সাধারণ মানুষও মমতা সম্পর্কে এমনটাই ভাবেন।' এই বক্তব্য রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নন্দীগ্রামের বুকে আহত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটকে তিনি 'নাটক' বলে ব্যাখ্যা করেন।

'মমতার নিজের পার্টির লোকজনও'

'মমতার নিজের পার্টির লোকজনও'

কিষেণ রেড্ডি পারদ তুঙ্গে রেখে বলেন, 'সমস্ত পার্টি ও এলাকার মানুষ ' মমতা সম্পর্কে কী বোঝেন , তা নিয়ে বক্তব্য রাখেন জি কিষেণ রেড্ডি। কিষেণ রেড্ডি বলেছেন, ' তাঁর নিজের দলের সদস্য, পশ্চিমবঙ্গ পুলিশ, সবাই মনে করেন এটা নাটক। এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে আরও নিচে নেমে গেলেন।'

 মমতার হুইলচেয়ারে মিছিল

মমতার হুইলচেয়ারে মিছিল

এদিন , নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নামছেন হুইল চেয়ারে। প্রচার পারদ তুঙ্গে রাখতে দিদি নিজের অসুস্থতা সঙ্গে নিয়েও সোমবার থেকে পর পর জনসভায় হাজির হবেন বলে শোনা যাচ্ছে।

 মমতার শরীরে একাধিক জায়গায় আঘাত!

মমতার শরীরে একাধিক জায়গায় আঘাত!

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাম পায়ে চরম আঘাত পেয়েছেন নন্দীগ্রামের ঘটনায়। এরসঙ্গে তিনি ডান কাঁধে ব্য়াপক চোট পেয়েছেন। এছাড়াও বাহু, ঘাড়ে চোট পেয়েছেন মমতা। তাঁর শরীরে সোডিয়াম কম রয়েছে বলে আগেই জানান চিকিৎসকরা। এমন অবস্থায় আজ প্রচার পারদ তুঙ্গে রেখে পথে নামছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+