তেলেঙ্গানা: ডিসেম্বরে নতুন দল ঘোষণা করবেন কিরণ কুমার রেড্ডি?

তেলেঙ্গানা গঠনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব কিরণ রেড্ডি | কিন্তু তাঁকে দিল্লিতে ডেকে কার্যত ধমক দিয়েছিল কংগ্রেস হাই কমান্ড | বাধ্য করা হযেছিল দলের সিদ্ধান্ত মেনে নিতে | তারপর থেকে মিডিয়ার সামনে মুখ না খুললেও নিজের ঘনিষ্ঠ মহলে ক্ষোভ গোপন করেননি তিনি |
সম্প্রতি সীমান্ধ্র এলাকাতে লাগাতার অশান্তি নিয়ে একটি গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে | সেই রিপোর্ট-এ বলা হয়েছে, কিরণকুমার রেড্ডির উস্কানিতে সীমান্ধ্রতে এত গন্ডগোল হচ্ছে | তিনি পেছন থেকে বিক্ষোভকারীদের মদত দিচ্ছেন | এই ঘটনার পর হাই কমান্ড-এর সঙ্গে তাঁর আরও দূরত্ব বেড়েছে | ফলে কংগ্রেস-এ সুবিধাজনক অবস্থাতে নেই বুঝতে পেরে আলাদা দল গঠনের তোড়জোড় শুরু করেছেন তিনি |
তা ছাড়া, রাজ্য কংগ্রেস-এর বহু নেতা এখন দল ছেড়ে তেলুগু দেশম পার্টি অথবা জগন রেড্ডির সঙ্গে যোগ দিতে চান | সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে গুরুত্ব হারাবেন কিরণ রেড্ডি | কারণ কংগ্রেস হাই কমান্ড তাঁর পেছনে নেই | আবার চন্দ্রবাবু নাইডু বা জগন রেড্ডি যদি মাটি কেড়ে নেন, তাহলে দাঁড়ানোর জায়গা থাকবে না কিরণের | নতুন দল গড়লে তিনি বরং রাজনীতিতে সচল থাকবেন |
সীমান্ধ্র এলাকার যে মন্ত্রীরা তাঁর নতুন দলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে, তাঁরা হলেন এস শৈলজানাথ, এরাসু প্রতাপ রেড্ডি, কে পার্থসারথি, পিটানি সত্যনারায়ন, গন্ত শ্রীনিবাস রাও, কাসু ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি প্রমুখ | এখন তিনি অপেক্ষা করছেন রাজ্য বিধানসভাতে তেলেঙ্গানা প্রস্তাব পরাভূত হওয়া পর্যন্ত | তা ছাড়া, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কী করেন সেটাও দেখছেন তিনি | যদি ইতিবাচক কিছু না হয়, তাহলে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবেন | সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে আরও মেরুকরণ ঘটবে |
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications