দেশবিরোধী পোস্ট করায় কান ধরে ওঠবস, পুলওয়ামা-কাণ্ডের পর ব্যাঙ্ককর্মীর শাস্তি

সোশাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট করে বিপাকে পড়লেন কলকাতার বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওই যুবকের দেশ বিরোধী পোস্ট ভাইরাল হতেই প্রকাশ্যে তাকে কান ধরে ওঠবস করানো হয়।

সোশাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট করে বিপাকে পড়লেন কলকাতার বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওই যুবকের দেশ বিরোধী পোস্ট ভাইরাল হতেই প্রকাশ্যে তাকে কান ধরে ওঠবস করানো হয়। বীরভূমেও এমনই এক হোয়াটস অ্যাপ মেসেজের জেরে ছেলেকে প্রকাশ্যে জুতো পেটা করেন শিক্ষক বাবা। অন্য এক ঘটনায় নবদ্বীপে নিগৃহীত হন শিক্ষক।

পুলওয়ামা-কাণ্ডের পর দেশবিরোধী পোস্ট, কান ধরে ওঠবস করানো হল যুবককে

কলকাতার বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী দুদিন আগে বাড়ি ফিরেছিলেন। পুলওয়ামা জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে একটি পোস্ট করেন। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। এরপরই যুবকের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। তাঁকে বালুরঘাট কলেজ মোড়ে ডেকে এসে কান ধরে ওঠবস করানো হয়। দীর্ঘক্ষণ তাকে এক পায়ে দাঁড় করানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করা হয়। পাল্টা থানায় অভিযোগ দায়ের করেছে যুবক। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূমে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান পোস্ট করায় ছেলেকে জুতো পেটা করেন বাবা। অন্যদিকে নবদ্বীপে এক শিক্ষক নিগৃহীত হন। দেশবিরোধী পোস্ট করায় গ্রেফতার করা হয় ১১ জনকে। তার মধ্যে দুজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+