অনলাইনে বৈদ্যুতিন সামগ্রি কিনতে গিয়ে প্রতারণা ১ লক্ষের বেশি ! অভিযোগ কাঁথির যুবকের
অনলাইনে বৈদ্যুতিন সামগ্রি কিনতে গিয়ে প্রতারণার শিকার পূর্ব মেদিনীপুরের কাঁথির যুবক তন্ময় জানা।
অনলাইনে বৈদ্যুতিন সামগ্রি কিনতে গিয়ে প্রতারণার শিকার পূর্ব মেদিনীপুরের কাঁথির যুবক তন্ময় জানা। কয়েক দফায় যুবকের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ মূলত অনলাইন বিপণন সংস্থার বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

তন্ময় জানা নামে কাঁথির ওই যুবকের অভিযোগ, অনলাইনে বৈদ্যুতিন সামগ্রি কেনার জন্য অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু জিনিস না পাওয়ায় ওই সংস্থায়
যোগাযোগ করা হলে টাকা না পাওয়ার কথা অস্বীকার করা হয়। ফের পেমেন্ট করতে বলে ১৩ দফায় ১,৩২,৬৯২ টাকা নেওয়া হয়। ওই যুবক অভিযোগ দায়ের করেছেন কাঁথি থানায়।












Click it and Unblock the Notifications