SIR ফর্ম পূরণ করেছেন, তাও হিয়ারিং ডাক পেতে পারেন! কেন? কোন ভুলে? এখনই জানুন কমিশনের নির্দেশিকা

ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR)-এর কাজ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের কাজ। ভোটারদের নতুন করে এনুমারেশন ফর্ম বিলি চলছে । ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে শুরু হবে তালিকা সংশোধনের কাজ। আর সেই সময় থেকেই শুরু হবে হিয়ারিং এবং ভেরিফিকেশন। এই হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে আগামী ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। আর এর ফাইনাল লিস্ট আগামী ৭ ফেব্রুয়ারি বেরোবে।

SIR

কিন্তু এই শুনানিতে ডাকের তালিকায় কাদের নাম থাকতে পারে কিংবা কারা পেতে পারেন এই ডাক ?

কমিশনের নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নেই, পুরনো তালিকায় যাঁদের পরিবারের একজনের নামও নেই, যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে, ফর্ম ফিলআপে যাঁদের গোলমাল রয়েছে শুধুমাত্র সেইসব ভোটাররা হিয়ারিংয়ে ডাক পেতে পারেন।

১. ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নেই:

যদি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) মনে করেন অতিরিক্ত যাচাই করার প্রয়োজন আছে, তবে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নাই তাঁদের ডেকে পাঠানো হবে এই শুনানিতে। সেখানে কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে যেকোনও একটি বৈধ নথি দেখাতে

২. পুরনো তালিকায় যাঁদের পরিবারের একজনের নামও নেই:

যে সমস্ত ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনের নামও নেই সেইসমস্ত পরিবারগুলিকে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে যাতে তাঁদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করা যায়। এখান আধার ছাড়া কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে যে কোনও একটি বৈধ নথি দেখাতে হবে।

৩. যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে:

কোনও ভোটার যদি ফর্ম ফিলআপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে তাহলে কমিশন শুনানিতে ডেকে পাঠাতে পারে।

৪. ফর্ম ফিলআপে যাঁদের গোলমাল রয়েছে:

কোনও ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে, তাহলেও সেই ভোটারকেও যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে।

কিন্তু যদি হেয়ারিং-এ ডাক আসে তাহলে ভয় না পেয়ে সমস্ত নির্ধারিত নথি সঙ্গে নিয়ে যেতে হবে। প্রমাণ দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নিশ্চিত এসআইআরের চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+