নাইটদের সংবর্ধনায় টাকা আছে, গরিবকে দেওয়ার টাকা নেই? প্রশ্ন হাই কোর্টের

২০০৯ সালের মে মাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড় আয়লায়। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে প্রাণহানি হয়, ঘর তছনছ হয়ে যায়। সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু অনেকেই প্রশাসনের গড়মসির জেরে ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। তেমনই একটি পরিবার বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়। এদিন মামলাটি উঠেছিল বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। তিনি রাজ্য সরকারের কৌঁসুলিকে প্রশ্ন করেন, কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি? জবাব আসে, রাজ্য সরকার তীব্র অর্থকষ্টে ভুগছে। তাই ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না। সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, "ইডেন গার্ডেনে এত টাকা খরচ করে নাইট রাইডার্সকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আর গরিব মানুষকে দেওয়ার টাকা নেই? এটা কী ধরনের সমাজকল্যাণ?" তখন রাজ্যের আইনজীবী বলেন, আসলে আবেদনপত্রে কিছু ভুল থাকার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া যায়নি।
এদিকে, নাইট রাইডার্সদের সংবর্ধনায় রাজ্য সরকার এত খরচ করায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
প্রথমত, রাজ্য সরকার নিয়মিতভাবে বেতন দিতে পারছে না সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি ইত্যাদি পরিবহণ সংস্থার কর্মীদের। বকেয়া মহার্ঘভাতা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেছেন, টাকা নেই বলে উন্নয়নমূলক অনেক কাজ আটকে যাচ্ছে। অথচ অর্থের অভাব থাকা সত্ত্বেও বিপুল খরচ করে কেন কলকাতা নাইট রাইডার্সদের সংবর্ধনা দেওয়া হচ্ছে? যেখানে একজন বাংলার খেলোয়াড়ও নেই।
দ্বিতীয়ত, এই সংবর্ধনায় বাংলার ক্রিকেটের কী উন্নতি হবে, সেই প্রশ্ন তুলেছে বুদ্ধিজীবীদের একাংশ। এই অর্থ বরং গরিব খেলোয়াড়দের তুলে আনতে খরচ করা যেত।
তৃতীয়ত, সপ্তাহের মাঝখানে কাজের দিনে মুখ্যমন্ত্রী সদলবলে ইডেন গার্ডেনে উপস্থিত হয়ে কর্মসংস্কৃতির কী ধরনের নমুনা তুলে ধরতে চাইছেন? এদিন ইডেনে সকাল থেকেই তদারকির কাজে নেমে পড়েন মদন মিত্র। সঙ্গে তথ্য ও সংস্কৃতি দফতর, ক্রীড়া দফতরের অফিসাররা। সরকারি কাজ ফেলে শুধু সংবর্ধনায় তদারকিতেই ব্যস্ত থেকেছেন এঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications