খুন করে দেহ ফ্রিজে রাখার অভিযোগ হাওড়ায়

দুই শ্রমিকের মধ্যে বিবাদের জেরে হাওড়া হোল সেল ফিস মার্কেটে এক শ্রমিককে খুন করে দেহ ফ্রিজের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে।

দুই শ্রমিকের মধ্যে বিবাদের জেরে হাওড়া হোল সেল ফিস মার্কেটে এক শ্রমিককে খুন করে দেহ ফ্রিজের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে যে সোমবার এই দেহ উদ্ধার করা হয়েছে ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

খুন করে দেহ ফ্রিজে রাখার অভিযোগ হাওড়ায়

হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায় যে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কী না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ফিস মার্কেটে কাজ করত ছোটন রাই ও সুরেন্দ্র রাই। তারা দুজনেই বিহার রাজ্যের বাসিন্দা। তাদের মধ্যে কোনো কারণে বচসা হয়। সেই সময়ে মাথাতে ভারী কিছু দিয়ে আঘাত করে ছোটন রাইকে খুন করা হয়। সুরেন্দ্র তাকে খুন করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়।

শনিবার রাতে এই খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে এই নিয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দেহ উদ্ধার করে। সুরেন্দ্র প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে খুন করার ঘটনা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। তাদের ধারণা এই খুন ও দেহ লুকিয়ে রাখার ঘটনার সাথে আরও কেউ রয়েছে। সুরেন্দ্রকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+