পাহাড় প্রমাণ ঢেউয়ে বিপর্যস্ত দিঘা-মন্দারমণি! এক মাসের মধ্যেই স্বাভাবিক করতে শুরু হল কাজ
ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সবথেকে প্রিয় দিপুদা! বুঝলেন না তো। সময় পেলেই দিঘা, পুরী কিংবা দার্জিলিং পালায় বাঙালি। কিন্তু লম্বা লকডাউনের কারনে দিঘা, পুরী যাওয়া হচ্ছিল না। একমাত্র দিঘাতেই অনেকেই ঘুরে আসছিলেণ। কিন্তু প্রবল ঝড়
ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সবথেকে প্রিয় দিপুদা! বুঝলেন না তো। সময় পেলেই দিঘা, পুরী কিংবা দার্জিলিং পালায় বাঙালি। কিন্তু লম্বা লকডাউনের কারনে দিঘা, পুরী যাওয়া হচ্ছিল না। একমাত্র দিঘাতেই অনেকেই ঘুরে আসছিলেণ। কিন্তু প্রবল ঝড়ে বিধ্বস্ত দিঘা।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভরা কটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসেই ভয়ঙ্কর অবস্থা দিঘা। শুধু দিঘা নয়, কার্যত ভেসে গিয়েছ মন্দারমণি, শঙ্করপুর

একের পর এক জায়গাতে জল ঢুকে গিয়েছে
প্রবল জলোচ্ছ্বাসে ভয়ঙ্কর অবস্থা দিঘাতে। গার্ড ওয়াল টপকে জল এসে ভেসে গিয়েছে দিঘার একাধিক জায়গা। ভয়ঙ্কর পরিস্থিতি মন্দারমনিতে। একের পর এক হোটেলে সেখানে জল ঢুকে গিয়েছে। ভেঙে গিয়েছে হোটেলের কাচ। এই অবস্থায় বাংলার সর্বাধিক জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রকে পুনরায় স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিল প্রশাসন। ইতিমধ্যে দিঘাতে নামানো হয়েছে সেনা। কাজ করছে বিপর্যয় বাহিনী। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর কাজ। শুক্রবার হিঙ্গলগঞ্জ ও সাগর ঘুরে দিঘায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরেজমিনে ঘুরে দেখবেন দুর্গত এলাকা।

ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের
ঝড় চলাকালীন একের পর এক পাহাড় প্রমাণ ডেউ আছড়ে পড়েছে। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের। যেখানে মানুষ বসে সমুদ্র উপভোগ করে সব ভেগে গিয়েছে। জলোচ্ছ্বাসের কারণে যে সব বাঁধগুলি দুর্বল হয়েছে পড়েছে, তাতে সেচ দফতরের আশঙ্কা দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে নতুন করে প্লাবনের সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার বিকেলে দিঘাতেই সেচ দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর, বৈঠকেই বাঁধগুলো মেরামত নিয়ে সিদ্ধান্ত হবে। দিঘার মূল যে রাস্তা, সেটি ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ত দফতর তা পুনরায় তৈরির কাজ শুরু করে দিয়েছে। ভেঙ্গে গিয়েছে শঙ্করপুরের রাস্তাও। মন্দারমণিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সারানোর কাজ শুরু হয়েছে।

দফায় দফায় এলাকা ঘুরছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি
দফায় দফায় দিঘা এলাকা পরিদর্শনে যান রামনগরের বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, ''যত দ্রুত সম্ভব দিঘাকে স্বাভাবিক রূপে ফেরানোই আমাদের লক্ষ্য হবে। আশা করছি, এক মাসের মধ্যেই আমরা সেই কাজ করতে পারব।'' তিনি আরও বলেন, ''আমরা আমাদের মতো করে কাজ শুরু করে দিয়েছি। শুক্রবার মুখ্যমন্ত্রী আসবেন, তিনি সব কিছু দেখে যে প্রয়োজনীয় পরামর্শ দিলেও আমরা সে ভাবে কাজ করব।''একমাসের মধ্যে দিঘাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে একযোগ কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। এই সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।












Click it and Unblock the Notifications