মোদীকে ঝাঁটা নিয়ে তাড়া করবে মা-বোনেরা, এ বার অশ্লীল বেচারাম

কক
কোচবিহার, ১১ ডিসেম্বর: কে কত আপত্তিকর কথা বলতে পারে, যেন তারই রেষারেষি চলছে তৃণমূলে। কখনও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এখন বেচারাম মান্না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে নামিয়ে মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করবে বলে মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: দিদির যোগ্য ভাই! মোদী-সিদ্ধার্থনাথের উদ্দেশে নোংরা ভাষা কল্যাণের

সিঙ্গুর আন্দোলনের সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে-পায়ে ঘুরে নেক নজরে এসেছিলেন বেচারাম মান্না। ২০১১ সালে বিধানসভা ভোটে জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রীও হন। এখন কৃষি দফতরের রাষ্ট্রমন্ত্রী। এহেন বেচারামবাবু কোচবিহারে একটি দলীয় অনুষ্ঠানে বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি পালন করছেন না। আগামী দিনে মা-বোনেরা ঝাঁটা ধরবেন। তাঁরা মোদীকে গদি থেকে নামিয়ে ঝাড়ু নিয়ে তাড়া করবেন।" কথার পাশাপাশি অশ্লীল ভঙ্গিও করেন তিনি।

বেচারামের আরও দাবি, মহাত্মা গান্ধীকে খুন করেছিল হিন্দুত্ববাদী নাথুরাম গডসে। এখন বিজেপিই আবার মহাত্মা গান্ধীকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযানের নামে নাটক শুরু করেছে। তাই মোদীর উচিত দেশবাসীর কাছে কান ধরে ক্ষমতা চাওয়া!

তিনি বিজেপিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ওরা এমন প্রচার করছে যেন পশ্চিমবঙ্গের সর্বনাশ হয়ে গেল। মোদী কেন, কারও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের কোনও বিকল্প পশ্চিমবঙ্গে নেই, হবেও না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+