বউ অদল-বদল করাই নাকি পারিবারিক রীতি! বালিগঞ্জের ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার ২

বালিগঞ্জে শ্বশুর বাড়িতে যৌন হেনস্থার শিকার হলেন এক গৃহবধূ। বড় দাদাকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

বালিগঞ্জে শ্বশুর বাড়িতে যৌন হেনস্থার শিকার হলেন এক গৃহবধূ। বড় দাদাকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সম্ভ্রান্ত পরিবারে একেবারে শহরের অভিজাত এলাকায় এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে।

ভাসুরকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে! চাঞ্চল্য বালিগঞ্জে

এই ঘটনার পরে কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, শুধু যৌন নির্যাতন নয়, পণের দাবিতেও গৃহবধূর ওপরে যৌন নির্যাতন চালানো হতো।

বালিগঞ্জের সেন পরিবারে এই ঘটনা ঘটেছে। এই পরিবারের স্বর্ণ ব্যবসায়ী। তাঁদেরই গৃহবধূর অভিযোগে চাঞ্চল্য পড়ে গিয়েছে। জোর করে ভাসুরের ঘরে ঢেলে পাঠিয়ে দেওয়া হতো নির্যাতিতাকে। স্ত্রী অদল-বদল করাই নাকি এই পরিবারের রীতি। শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দেওয়া হতো। প্রতিবাদ করলেই পণের জন্য চাপ দিয়ে পাল্টা অত্যাচার চলত বলে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

কড়েয়া থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্ত স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। গৃহবধূর বয়ানও রেকর্ড করানো হয়েছে। এদিকে শ্বশুরবাড়ির পাল্টা দাবি, বউমা পরকীয়া করে পরপুরুষের সঙ্গে থাকত। ফলে তাঁকে একঘরে করে দেওয়া হয়। কিছুদিন পর সে বাড়ি ছেড়ে চলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+