করোনা লকডাউনের মাঝেই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বসিরহাটে

করোনা লকডাউনের মাঝেই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বসিরহাটে

বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ট‍্যাংরা গ্রামের ঘটনা। মঙ্গলবার গভীররাতে ৩১ বছরের ঐ গৃহবধূ বারান্দায় শুয়ে ছিলেন। স্বামী পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। বাড়িতে বেড়াতে আসা নন্দাই আতিকুর সরদার আচমকা ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে।

করোনা লকডাউনের মাঝেই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বসিরহাটে

মহিলার চিৎকারে স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেওর ও ননদ ছুটে আসেন। শ্বশুরবাড়ির লোক প্রতিবাদী গৃহবধূকে মারধর করে বলে অভিযোগ। এমনকি স্বামী নুর ইসলাম গাজী তার স্ত্রীর কথা বিরোধিতা করে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে তাকে মারধর করে। এমনকী গৃহবধূকে এই ঘটনা বাইরে কাউকে বলতে বারণ করে।

সব মিলিয়ে গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। বধূর বাপের বাড়ি পাশের বেনা গ্রামে। পুরো ঘটনাটা তার বাবাকে জানান নির্যাতিতা। বাপের বাড়ির লোক এসে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। গৃহবধূ তার বাবাকে নিয়ে সটা‌ন হাসনাবাদ থানায় নন্দাই আতিকুর সরদার, স্বামী নুর ইসলাম গাজী, শ্বশুর মজিদ আলী শাশুড়ি নুরজাহান বিবি, সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পাশাপাশি নন্দাই, শ্বশুর-শাশুড়ি, স্বামী ও দেওর পাল্টা অভিযোগ করেছে যে বধূর বাপের বাড়ির লোকজন এসে তাদেরকে মারধর করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। গৃহবধূ এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+