"রাজ্যপালের অফিসের উপর দিদিগিরি সহ্য করব না", মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বোসের

" রাজ্যপালের অফিসের উপর দিদিগিরি কোনওভাবেই সহ্য করব না।" কলকাতায় এসে এই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সোমবার সন্ধ্যায় কেরল থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। এসেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।

কলকাতার রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনায় অভিযুক্ত। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই আক্রান্ত তরুণীর বয়ানও নেওয়া হয়েছে বলে খবর।

CV Anand Bose and Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন রাজ্যপালকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র খোঁচা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে রাজ্যপালকেও নিশানা করছে। সন্দেশখালি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল। শ্লীলতাহানির অভিযোগ আসার পর রাজ্যপালকেও নিশানা করা হচ্ছে।

এই অবস্থায় তাঁর নিজের রাজ্য কেরলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্স হ্যান্ডেলে একটি কড়া বার্তাও দিয়েছিলেন তিনি। রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী৷ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও তদন্ত করতে পারে না৷ পুলিশকে কোনও তথ্য না দেওয়ার নির্দেশও রাজভবনের কর্মীদের দেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দরে নামলেন সিভি আনন্দ বোস। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। বিমান বন্দরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। রাজ্যপাল বলেন, " রাজ্যপাল পদটি অরাজনৈতিক। আমি সব সময় চেষ্টা করছি রাজনীতির ঊর্ধ্বে থাকার। মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনে আনলেন। বিশেষ করে যখন নির্বাচন চলছে সেই সময়।"

এরপর আরও সুর চড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত নোংরা রাজনীতি করছেন। ভগবানকে বলব, ওকে রক্ষা করুন। রাজ্যপালের অফিসের উপর তাঁর এই দিদিগিরি কোনওভাবেই সহ্য করব না। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+