মুকুলের পর তৃণমূলে মীরজাফর কে! শুভেন্দু-গড়ে ঢিল ছুঁড়ে পাটকেল খেলেন ফিরহাদ
তৃণমূলে মীরজাফর কে! শুভেন্দু-গড়ে দাঁড়িয়ে ঢিল ছুঁড়লেন ফিরহাদ, খেলেন পাটকেল
তবে কি তৃণমূল অতীত করে দিল শুভেন্দুকে? মুকুল রায় দল বদলে বিজেপিতে যাওয়ার পর তাঁকে মীরজাফর তকমা দিয়েছিল তৃণমূল। পাল্টা তিনিও আসল মীরজাফরকে কে জানিয়েছিলেন। এবার শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই উঠে পড়ল সেই মীরজাফর তত্ত্ব। এবার ফিরহাদ হাকিম প্রচ্ছন্নভাবেই মীরজাফর তত্ত্ব খাঁড়া করে বিতর্ক বাড়িয়ে দিলেন।

মীরজাফর আগেও ছিল, এখনও আছে!
মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পাল্টা সভা করে ফিরহাদ হাকিম নাম না করেই অনেকগুলি বিষয় নিয়েই শুভেন্দুকে খোঁচা দেন। ফিরহাদ বলেন, দলে মীরজাফর আগেও ছিল, এখনও আছে। তাঁর এই কথার প্রত্যুত্তরে শুভেন্দু কোনও উত্তর না দিলেও তাঁর ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী কড়া জবাব দিয়েছেন।

তৃণমূলে এখন মীরজাফর কে! প্রশ্ন
ফিরহাদের মীরজাফর মন্তব্যের কড়া প্রতিক্রিয়ায় দিব্যেন্দু জানান, কে মীরজাফর তার প্রমাণ অচিরেই পাওয়া যাবে। বাংলার মানুষ তার প্রমাণ দেবেন, মীরজাফর কে! একইসঙ্গে দাদার হয়ে ব্যাটন ধরে দিব্যেন্দু জানান, নন্দীগ্রাম দিবস যে দলের হয়ে পালন করা হচ্ছে, তা জানানো হয়নি তাঁকে। তিনি একজন সাংসদ হয়ে কেন আমন্ত্রণ পেলেন না, তাহলে তিনি যেতেন তৃণমূলের ওই মঞ্চে।

শুভেন্দুর সিঁড়ি ভেঙে উত্থানের জবাবে
ফিরহাদ হাকিম শুভেন্দুর সিঁড়ি ভেঙে উত্থানের জবাবে বলেন, আমরাও সিঁড়ি দিয়ে উঠেছি। সেই সিঁড়ি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সিঁড়িতেই আমরা উঠেছি। প্রকারান্তরে শুভেন্দুকে বার্তা দিয়ে তিনি জানান, মমতার আন্দোলন ভুললে আমাদের মন্ত্রিত্বে থাকার অধিকার নেই।

আমিত্ব মন্তব্য নিয়েও খোঁচা শুভেন্দুকে
এদিন শুভেন্দুর আমিত্ব মন্তব্য নিয়েও খোঁচা দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমি নয়, আমরা। আমরা সকলে মিলে শক্তি। একা একা সেই শক্তি ভেঙে যাবে। আমরা এমন কিছু করব না, যাতে বিজেপির হাত শক্ত হয়। শুভেন্দুর পর এদিন আমিত্ব বর্জনের কথা বলেন ফিরহাদ হাকিম।

তৃণমূলে বড় ভাঙনের সম্ভাবনা একুশের আগেই
নন্দীগ্রাম পর্বের পর তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সংঘাত আরও বেড়েছে। উভয়পক্ষ সম্মুখ সমরে নেমেছে। মন্তব্য, পাল্টা মন্তব্য রয়েছে। ফলে ২০২১-এর আগে তৃণমূলের চাপ বাড়ছে। আর বিজেপিও কোমর বাঁধছে বিহার নির্বাচন জয়ে অক্সিজেন পাওয়ার পর। তৃণমূলে ফাটল ধারতে পারলে আদতে তাঁদেরই লাভ। পরিস্থিতি যা তৃণমূলে না বড় ভাঙন দেখা দেয় একুশের আগেই!












Click it and Unblock the Notifications