আজও রীতি মেনে রায়চৌধুরী বাড়ির পুজোতে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় আদি গঙ্গার ঘাট থেকে
প্রায় তিনশো বছরের গৌরবময় ঐতিহ্য আজও ম্লান হয়নি। রীতি মেনে আজও নীলকন্ঠ পাখি ওড়ানো হয় বারুইপুরের রায়চৌধুরী জমিদার বাড়িতে।
প্রায় তিনশো বছরের গৌরবময় ঐতিহ্য আজও ম্লান হয়নি। রীতি মেনে আজও নীলকন্ঠ পাখি ওড়ানো হয় বারুইপুরের রায়চৌধুরী জমিদার বাড়িতে। এখন জমিদারি প্রথা বিলুপ্ত। সেই আগের রীতি রেওয়াজ চালু নেই। কিন্তু কোনও অংশে খামতি নেই রায়চৌধুরীদের বনেদিয়ানায়। দক্ষিণ কলকাতা সংলগ্ন জেলা বারুইপুরের এই রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো এই জেলার অন্যতম।

এক সময় জেলার বাবুদের বাড়ির পুজোগুলোর মধ্যে এই পুজো হত ঢাল ঢোল পিটিয়ে, গৌরবের সঙ্গে। সেই থেকেই এই পুজো নজর কাড়ে সকলেরই। আজ জমিদারি প্রথা না থাকলেও প্রায় সাড়ে তিনশো বছর ধরে সেই জৌলুস নিয়ে আজও অমলিন বারুইপুরে রায়চৌধুরী বাড়ির পুজো।
দুর্গাপুজোর সমস্ত ছবি দেখুন এখানে
সরকারিভাবে নীলকন্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর আইন বিরোধী। এনিয়ে পরিবেশ আদালতের ও একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকলেও চৌধুরীরা মনে করেন তাদের পুজোর প্রধান বিশেষত্ব এই নীলকণ্ঠ পাখি। বাড়ির পুজোর দশমী বিসর্জনের পর নীলকন্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাস এর উদ্দেশে রওনা দিয়েছেন। এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গার ঘাট থেকে নীলকন্ঠ পাখি উড়িয়ে আসছেন দক্ষিণ ২৪ পরগনার এই আদি জমিদার রায়চৌধুরীরা।
এছাড়াও এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয়ে যায় দেবীর আরাধনা। এখনও সপ্তমী ও অষ্টমীতে হয় চাল কুমড়া বলি। নবমীতে হয় পাঠা বলি।
১৯৫৪ সালে জমিদারি প্রথা উঠে যায়। জমিদারদের সেই জমিদারী আজ আর নেই কিন্তু মাতৃবন্দনা রীতি রেওয়াজ এখনও আগের মতোই। এখনও জমিদারদের দালানে তৈরি হয় মাতৃ প্রতিমা।
ইতিমধ্যেই সেই মূর্তি গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বংশ পরম্পরায় কারিগর তৈরি করেন দেবী দুর্গার মূর্তি। পুজোর ক'টা দিন দেশ বিদেশ থেকে সব আত্মীয় স্বজনরাই আসেন এখানে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখনও বহু মানুষ আসেন এই চৌধুরীদের বাড়ির পুজো দেখতে। এলাকার মধ্যে এই রায়চৌধুরীদের বাড়ির ঠাকুর প্রথম বিসর্জন দেওয়া হয়। তারপর একে একে বাকি বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হয় বহুদিন ধরেই এই রীতি চলে আসছে পুজো শুরুর দিন থেকেই নিজেদের বনেদি আনার মতো সমস্ত নিয়ম নীতি ও নির্ঘণ্ট মেনে চলে এই পুজো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications