বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থানের স্বীকৃতি রাষ্ট্রসঙ্ঘের, বিশ্ব-মঞ্চে আমন্ত্রণ মমতাকে
বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। ফের নতুন পালক যুক্ত হচ্ছে বাংলার মুকুটে।
বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। ফের নতুন পালক যুক্ত হচ্ছে বাংলার মুকুটে। আর সেই লক্ষ্যে বিশ্ব-মঞ্চে সেই পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যো বপাধ্যায়কে। তাঁর হাতে তুলে দেওয়া হবে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড।

রাষ্ট্রসঙ্ঘ সেরার স্বীকৃতি দিচ্ছে বাংলাকে
সম্প্রতি বাংলার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। এবার বাংলার সংস্কৃতি সেরার শিরোপা ছিনিয়ে নিল। এবার আর অন্য কেউ নয়, রাষ্ট্রসঙ্ঘ সেরার স্বীকৃতি দিচ্ছে বাংলাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকলের জন্য এই উপহার।

পশ্চিমবঙ্গকে সংস্কৃতির পীঠস্থান আখ্যায়
এবছরই ইউনেস্কোর পক্ষ থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে বাংলার দুর্গাপুজোকে। এরপর রাজ্যের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এর আগে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচকেও স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। ফলে বাংলার সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতির ধারা আগে থেকেই চলছিল। এবার রাষ্ট্রসঙ্ঘ পশ্চিমবঙ্গকে সংস্কৃতির পীঠস্থান আখ্যায় ভূষিত করার সিদ্ধান্ত জানিয়ে দিল।

বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড
রাষ্ট্রসঙ্ঘের তরফে পশ্চিমবঙ্গের নাম বিবেচিত হচ্ছে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ডে। আগামী বছর তা প্রদান করবে রাষ্ট্রসঙ্ঘ। আগামী বছরের ২৩ মার্চ এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জার্মানির বার্লিনে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড।

সংস্কৃতির পীঠস্থান হিসেবে সেরা গন্তব্যস্থল
রাষ্ট্রসঙ্ঘের তরফে জার্মানি বার্লিনে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই উপহার যেমন বাংলার জন্য, তেমন দেশের জন্যও। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে সংস্কৃতির পীঠস্থান হিসেবে সেরা গন্তব্যস্থল হিসেবে বিবেচিত করা হয়েছে।

যাঁরা রাজ্যের পর্যটন নিয়ে গর্ব করেন, সবার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা সকলেই এ রাজ্যের পর্যটনের কথা প্রায়ই বলে থাকেন। এবার এই উপহার আপনাদের সকলের জন্য, যাঁরা রাজ্যের পর্যটন নিয়ে গর্ব করেন, সবার জন্য এই উপহার। রাষ্ট্রসঙ্ঘের তরফে এই স্বীকৃতি ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন সেই কথা।

সংস্কৃতিতে সেরা বাংলা, বাংলা হবে জগৎসেরা
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত বোধ করছি। জাতিসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত প্যাসিফিট এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির সেরা গন্তব্যের জন্য আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এ ভূষিত করবে পশ্চিমবঙ্গকে। বিশ্ব সংস্কৃতির মানচিত্রে বাংলা একটা পাকাপাকি জায়গা তৈরি করে নেবে বাংলা। বাংলা হবে জগৎসেরা।












Click it and Unblock the Notifications