West Bengal Weather: একাধিক ঘূর্ণাবর্তে কি পুজোর আগে বদলাবে আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: বৃষ্টি নেই। তাপমাত্রাও বেশি। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্প রয়েছে। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ না কমা পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

EyueA/e

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ত্রিপুরা ও সংলগ্ন এলাকার ওপরে সরে গিয়েছে। এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি। বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও এই আবহাওয়া একই জায়গায় দাঁড়িয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+