West Bengal Weather: সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা, বাংলার ৫ জেলায় অতিভারী ও ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাঁচ জেলায়। আর ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলায়। তবে শুধু রবিবারেই নয়, সোমবার আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গিয়েছে।

weather

রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কালিম্পং-এ।

রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। এই ক'টি জেলায় এদিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি সবকটি জেলাতেই এদিন ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার আপাতত এই তিন জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২০ মিলিমি।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৫.৫)
দমদম (২৫.২)
মেদিনীপুর (২৫.৭)
দিঘা (২৫.৭)
কৃষ্ণনগর (২৫.৬)
বাঁকুড়া (২৪.১)
শ্রীনিকেতন (২৩.৯)
বহরমপুর (২৬.৩)
বর্ধমান (২৩.৮)
পানাগড় (২৬.৬)
আসানসোল (২৪.৭)
পুরুলিয়া
মালদহ (২৫.৮)
দার্জিলিং (১৭)
কোচবিহার (২৭.১)
কালিম্পং (২২.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+