West Bengal Weather Update: শীত বিদায়ের সঙ্গে ঝেঁপে বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি (Rain Alert)। শীত বিদায়ের সঙ্গে সঙ্গেই ঝেঁপে বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। তবে গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য কমলেও ফের বাড়বে তাপমাত্রা। তবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী ২ দিনে তাপমাত্রার তেমন হেরফের লক্ষ্য করা যাবে না। কিন্তু তারপর থেকে বাড়তে পারে তাপমাত্রা। শনিবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

rain

নতুন সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে আগামী সপ্তাহে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

১৯ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে। তবে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বৃষ্টি একই পর্যায়ে হবে।

শনিবার ২২ ফেব্রুয়ারি কিছুটা কম হলেও ২৩ ফেব্রুয়ারি রবিবার ফের ঝেঁপে বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। তবে গত কয়েকদিনে পারদ ওঠা নামার খেলা অব্যাহত। দিনকয়েক আগে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল।

শুক্রবার ভ্যালেনটাইন্স ডে-তে তা নেমে এসেছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা উত্তুরে হাওয়ার জায়গা দখল করে নিয়েছে বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। আর তার জেরেই শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়।

অন্যদিকে, গোটা ভারত থেকেই বিদায় নিচ্ছে শীত। বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঝোড়ো হাওয়াও বইবে। রাজস্থানে শনিবার থেকে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেখানেও। মূলত পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর ভারতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+