West Bengal Weather Update: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টি, কোন কোন জেলায় কতদিন ধরে চলবে?

West Bengal Weather Update: সপ্তাহের শুরুর দিনেই মেঘ ও রোদের খেলা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ আশেপাশে মেঘলা আকাশ ছিল। যদিও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। তবে মঙ্গলের বিকেল থেকেই আকাশে মেঘের সঞ্চার হতে পারে। বুধবার থেকে ঝেঁপে বৃ্ষ্টির সম্ভাবনা (Rain Forecast)।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা (Rain Alert)। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। দার্জিলিংয়ে তুষারপাতের (Snowfall) সম্ভাবনাও রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলেই পূর্বাভাস। এরপর তিনদিন বৃষ্টির কারণে তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই।

rain

সোমবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনও হেরফের হবে না।

বুধবার থেকে ২৩ তারিখ পর্যন্ত উত্তরের পাহাড়ে (North Bengal Weather) টানা বৃষ্টি হবে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি শুরু হবে।

১৯ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশকিছু অংশে।

২১ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর ২২ ও ২৩ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে বৃষ্টির সঙ্গেই বিদায় নেবে শীত। এরপর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+