Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather Update: সকালে ঠান্ডা ভাব, বেলা হতেই লাগছে গরম! সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, একী আবহাওয়া বাংলায়

West Bengal Weather Update: সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব! জেলার বিভিন্ন অংশ ঢাকা পড়ছে কুয়াশায়। এমনকি শরীরে একটা ঠাণ্ডা অনুভুবও লাগছে। তাহলে এবার জাঁকিয়ে ঠাণ্ডা? তবে বেলা বাড়তেই বদলে যাচ্ছে আবহাওয়া। বেলা বাড়তেই গরম।

আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে বাংলার আবহাওয়া? কি বলছে আলিপুর হাওয়া অফিস! নতুন করে বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? সমস্ত তথ্য জানতে পড়ুন ওয়েদার আপডেট (West Bengal Weather Update) -

Kolkata weather

West Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস?

নভেম্বরের বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু এখনও পর্যন্ত ঠাণ্ডার দেখা নেই (West Bengal Weather Update) । আর এর মধ্যেই দয়ের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা জানানো হয়েছে হাওয়া অফিসের (Weather Department) তরফে। সেই মতো বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। তবে কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এজন্য আবহাওয়ার বিশেষ তারতম্য ঘটবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলেই দাবি আবহাওয়াবিদদের।

West Bengal Weather Update: কবে ঠাণ্ডা পড়বে

পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে সকালের দিকে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব। এমনকি কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে একাধিক জেলা (West Bengal Weather Update) । কলকাতা এবং শহরতলির ছবিটাও এক। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তবে নভেম্বরের মাঝ সপ্তাহ থেকে ধীরে ধীরে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও মনে করা হচ্ছে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

আপাতত তাপমাত্রার খুব বেশি বদল হবে উত্তরের জেলাগুলির তাপমাত্রার (West Bengal Weather Update) । দক্ষিণবঙ্গের মতোই সেখানেও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃশঝটি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে নেই বলেই জানানো হয়েছে। এজন্য কোনও সতর্ক বার্তাও আলিপুর হাওয়া অফিসের জারি করা হয়নি।

তবে বর্তমানে যে আবহাওয়া তাতে অসুস্থত হওয়ার সম্ভাবনা আছে। ফলে সেদিকে সতর্ক থাকার কথা বলছেন আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+