West Bengal Weather Update: ১৫ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা! শেষবেলায় তৈরি হোন জোর কাঁপুনির জন্য

West Bengal Weather Update: বিদায় বেলায় বাংলায় ঘুরে দাঁড়াল শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধি জেলায় কমল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় প্রায় ৭ ডিগ্রি কমে গিয়েছে বলে জানা গিয়েছে। দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবার বাংলার তেমন ভাবে শীত পড়ে। বারবার বাঁধা পেয়েছে।

গত কয়েকদিনে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে পাখা পর্যন্ত চালাতে হয়। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের বাংলায় শীতের দাপট। শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৭ ডিগ্রি কমে হয় ১৫.৬ ডিগ্রি। আজ রবিবারও সকাল থেকে ঠান্ডার আমেজ বাংলায় (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে বাংলায়। যার জেরে বাংলায় তাপমাত্রার পারদ ক্রমশ কমছে। আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারনে উত্তরে ঠান্ডা হাওয়া বাংলায় ঢুকতে পারেনি। ফলে বাংলার মানুষন এবার শীতের মজা পায়নি।

তবে আগামী কয়েকদিন পারদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নীচের দিকে থাকবে বলেই পূর্বাভাস। একই সঙ্গে ভোরের দিকে কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।

West Bengal Weather Update: কলকাতাতেও তাপমাত্রা কমেছে

পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই কলকাতাতেও তাপমাত্রা হু হু করে কমতে শুরু করেছে (West Bengal Weather Update)। গত কয়েকদিন আগে ২০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল তাপমাত্রা। সেখানে শনিবার এক ধাক্কায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির ঘরে। আজ রবিবারও এমনটাই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এহেন পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না।

আগামী সপ্তাহ থেকেই ফের একবার তাপমাত্রার বদল ঘটবে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় প্রবেশ করবে। এর ফলে বাংলায় ঠান্ডা কমতে শুরু করবে আবার। এবার আর শীত পড়ার সুযোগ কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রিয়ারি মাসেই শীতের বিদায় ঘটবে। আর তা মাঝামাঝি সময় থেকেই হবে বলেও পূর্বাভাস।

West Bengal Weather Update: উত্তরে আবহাওয়া

উত্তরেও শীতের দাপট রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বেশি কুয়াশা সতর্কতাও (West Bengal Weather Update) দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+