নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় ফের পরিবর্তন! তাপমাত্রায় বড় বৃদ্ধির সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়
West Bengal Weather: শনিবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমেছে। কলকাতার ক্ষেত্রে কমেছে দুই ডিগ্রির বেশি। রবিবার তা আরও নামতে পারে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে। কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিম জেলার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায়। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, অলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা মেথে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সমতল এলাকার রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সবকটি জেলারই কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে তারপরের তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications