West Bengal Weather: ফের গলদ ঘর্ম অবস্থার পূর্বাভাস! বাংলার কোন কোন জেলায় বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর
West Bengal Weather: আপাতত আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা-সহ কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই।

West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর হতে পারে বৃষ্টি! আদৌ কি মিটবে ঘাটতি
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ আর সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications