West Bengal Weather: হঠাৎই বদলে গেল আবহাওয়া, হু-হু করে বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: বদলে গেল আবহাওয়া! উত্তরবঙ্গের তিন জেলাকে বাদ দিলে আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখানেই শেষ নয়, আগামী দিন দুয়েকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের পাশাপাশি সোমবারেও দক্ষিণবঙ্গের সর্বত্রই হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের ২ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি সেরকম কিছু হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩২.৪) ২৫.৮ (২৪.৩)
বহরমপুর (৩০.৬) ২৭.২ (২৬.৬)
বাঁকুড়া (৩২.১) ২৫ (২৪.৩)
বর্ধমান (২৮) ২৩.৮ (২৩.৪)
কোচবিহার (২৯) ২৬.২ (২৬.১)
দার্জিলিং (১৮.৬) ১৬.৫ (১৬.২)
কালিম্পং (২৬) ১৯.৮ (১৯.৫)
দিঘা (৩২.৮) ২৬.৪ (২৫)
কলকাতা (২৯.৮) ২৬.৭ (২৫.৬)
দমদম (৩১.৪) ২৭ ( ২৫.৬)
কৃষ্ণনগর (২৯.২) ২৬.৬ (২৫.২)
মালদহ (৩১) ২৭.৫ (২৬.৪)
মেদিনীপুর (৩৩) ২৬.৭ (২৫.৬)
শিলিগুড়ি (৩২.৪) ২৭.৮ (২৬.৫)
শ্রীনিকেতন (৩০.২) ২৫.৫ (২৪)
সুন্দরবন (৩১.৫) ২৫ (২৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+