West Bengal Weather: ফের ভিজতে চলেছে রাজ্য, বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও! বাংলার জেলাগুলির আবহাওয়ায় পূর্বাভাস

West Bengal Weather: দুর্গাপুজোর পর থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা নামলেও, তার বৃদ্ধি হয়েছে। বলা ভাল ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি হয়েছে বেশিরভাগ জায়গায়। এই সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। যার শুরু হতে পারে এদিন থেকেই, উত্তরবঙ্গের। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব ও পূবালী হাওয়ার বৃদ্ধির কারণে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পাচ্ছে। যে কারণে এই পরিস্থিতি।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আর কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।

আবহাওয়া

বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায়।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। তবে শনিবার নাগাদ কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+