West Bengal Weather: চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়া দফতরের! উত্তরেও চলবে বারিধারা
West Bengal Weather: কলকাতায় আপাতত মেঘলা আকাশ থাকলেও, তা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়ছে। যা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার জন্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কিছুরই পূর্বাভাস দেওয়া হয়নি। বৃহস্পতিবার নাগাদ ফের দুই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ওই দিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
বুধবার নাগাদ চার থেকে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বেশি জেলায়।
সোমবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.০ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৭)
দমদম (২৭.২)
দিঘা (২৭.২)
মেদিনীপুর (২৮)
কৃষ্ণনগর (২৮.৪)
বাঁকুড়া (২৬.১)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৮)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৭.৫)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৮.৫)
মালদহ (২৮.৮)












Click it and Unblock the Notifications