West Bengal Weather: রাতের পরে সকালেও বৃষ্টি! বাংলার আবহাওয়া মঙ্গলবার কেমন থাকতে চলেছে

West Bengal Weather: কলকাতা-সহ জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা। রাতের পরে সকালের শুরুতে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি যে কোনও সময় হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায়। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও।আপাতত বুধবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

weather

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিন কিংবা বুধবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত, কিছুরই পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

মঙ্গলবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭.৫ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.২)
দমদম (২৭.২)
দিঘা (২৬.৫)
মেদিনীপুর (২৭.৬)
কৃষ্ণনগর (২৮.৪)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৬)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮)
আসানসোল (২৬.৩)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২২.২)
কোচবিহার (২৭.৯)
মালদহ (২৮.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+