West Bengal Weather: কোথাও মেঘলা আকাশ, কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়া
West Bengal Weather: উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের অতিপ্রবল বৃষ্টি কমে এসেছে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যে ভারী বৃষ্টি চলছিল, তা এদিনের পর থেকে হ্রাস পেতে পারে বলে জানিয়েছিস আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গে ক্ষেত্রে কার্যত বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই। যা আছে তা হল আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম হবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, এদিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দফতর বুধবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।












Click it and Unblock the Notifications