West Bengal Weather News: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোর মুখে কেমন আবহাওয়া?

West Bengal Weather News: পুজোর (Durga Puja 2024) মুখে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। যার ফলে আজ, শুক্রবার এবং শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে মধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather News) ।

West Bengal Weather News

West Bengal Weather News: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (West Bengal Weather News) তৈরি হচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এটি পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

West Bengal Weather News: ভারী বৃষ্টি হবে এই সমস্ত জেলায়

ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather News) আছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। অন্যদিকে বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও। আবহাওয়বিদরা বলছেন, শনিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে। ধীরে ধীরে বৃষ্টির পরিমান কমবে। যদিও পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তাঁদের দাবি, এখন বৃষ্টি হলেও পুজোর দিনগুলিতে রোদউজ্বল আবহাওয়া থাকবে বঙ্গে।

West Bengal Weather News: ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

গত কয়েকদিন ধরেই পাহাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। যার ফলে বহু জায়গায় ধস নেমেছে। পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। এর মধ্যেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে (West Bengal Weather News)। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এজন্য বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। ফলে পাহাড়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। যদিও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্থানীয় মানুষজনকেও সতর্ক করা হয়েছে। এছাড়াও যে সমস্ত জায়গায় ধস নামার শঙ্কা রয়েছে সেখানেও প্রশাসনের তরফে একেবারে কড়া নজরদারী রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+