West Bengal Weather: দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গেও বৃষ্টির নতুন স্পেল! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: এদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রায় নেই। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ভাগ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ৩০ সেপ্টেম্বর বৃষ্টি থাকবে। ১ অক্টোবর বৃষ্টি কমলেও ২ ও ৩ অক্টোবর বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে তা বাড়বে উত্তরবঙ্গে।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আটটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি শুক্রবারেও সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৪৮ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২৯ সেপ্টেম্বর। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যে কারণে রাজ্যে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। যে কারণে ২৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৩ অক্টোবর থেকে। তার আগে ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবরেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। সেই সময় নতুন স্পেলে বৃষ্টি হবে উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications