তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে! কেমন থাকতে চলেছে মঙ্গলবার সারা দিন, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। বাদ নেই সর্বোচ্চ তাপমাত্রাও।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস না থাকলেও আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে, তারপর পরের দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস না থাকলেও আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। তারপরের দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
মঙ্গলবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.৭)
বহরমপুর (১৮)
বাঁকুড়া (১৭)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং ( ৮)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৩.৩)
কলকাতা (২২.৯)
দমদম (২২)
কৃষ্ণনগর (১৭.৬)
মালদহ (১৯.৬)
মেদিনীপুর (২১.২)
পুরুলিয়া ( ১৬.১)
শিলিগুড়ি (১৫)
শ্রীনিকেতন ( ১৭.৮)
সুন্দরবন (২৩)
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications